
আগুনে বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের আটকে রাখার কাজটা দারুণ জানা মারুফা আক্তারের। চাপে পড়ে তাঁকে বরং উইকেট দিয়ে আসেন ব্যাটাররা। কখনোবা ব্যাটারদের কিছুই করার থাকে না। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মারুফা। বাংলাদেশের এই পেসার আজ র্যাঙ্কিংয়ে সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন।
নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ। জ্যোতিদের এই বাঁচা-মরার ম্যাচের আগে আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) মেয়েদের সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে। নতুন হালনাগাদের পর টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন মারুফা। তাঁর রেটিং পয়েন্ট ৬২২। এবারের নারী এশিয়া কাপে ২ ম্যাচে ৩.৮৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে গত পরশু দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।
সুখবর পেয়েছেন মারুফার সতীর্থরাও। ৫১৩ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৬ নম্বরে অবস্থান করছেন সোবহানা মোস্তারি। তিনি এগিয়েছেন তিন ধাপ। শ্রীলঙ্কার বিপক্ষে পরশু বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৪ রান করেছেন মোস্তারি। জ্যোতি এক ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২১ নম্বরে অবস্থান করছেন। এবারের এশিয়া কাপে দুই ম্যাচ মিলিয়ে করেছেন কেবল ১৪ রান।
৯ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে সুলতানা খাতুন। এবারের এশিয়া কাপে তিনি খেলেছেন কেবল শ্রীলঙ্কার বিপক্ষেই। পরশু ৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ১ উইকেট। ৫৪০ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে সুলতানা ও অস্ট্রেলিয়ার ডার্সি ব্রাউন। তবে নাহিদা আক্তার চার ধাপ পিছিয়ে এখন র্যাঙ্কিংয়ের ৩২ নম্বর বোলার।
৭৪৩ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই পাঁচে স্মৃতি মান্ধানা।হংকংয়ের বিপক্ষে গত ৩ সেপ্টেম্বর ১২৪ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের কীর্তি গড়েছেন। প্রথম ১৬ নম্বরে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। দুই ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে আসা অস্ট্রেলিয়ার এলিস পেরির রেটিং পয়েন্ট ৬২২।
৭৮৫ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। দুইয়ে অবস্থান করছেন তাঁর সতীর্থ জর্জিয়া ভোল। বর্তমানে ভোলের রেটিং পয়েন্ট ৭৭৯। ৭৭১ রেটিং পয়েন্ট নিয়ে তিনে দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে কোনো পরিবর্তন হয়নি। দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে আসা দীপ্তি শর্মার রেটিং পয়েন্ট ৭০৯। ৭৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দীপ্তির সতীর্থ শ্রী চরণি। দুই ও তিনে থাকা ইংল্যান্ডের দুই বোলার সোফি একেলেস্টন ও শার্লি ডিনের রেটিং পয়েন্ট ৭২৩ ও ৭২২।

টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়েছে যুবারা। এই জয়ে টুর্নামেন্টে প্রথম পয়েন্ট পাওয়ার পাশাপাশি বিশ্বকাপে খেলার সম্ভাবনাও বেঁচে রইল।
২১ মিনিট আগে
প্যারিসে হচ্ছে না এবারের ব্যালন ডি’অর। লন্ডনে ২৬ অক্টোবর রাতে উৎসবমুখর পরিবেশে হবে এই অনুষ্ঠান। ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মূলত দেওয়া হবে এই পুরস্কার।
৩০ মিনিট আগে
যে ক্লাবকে ১৬ বছর আগে ইউরোপের সেরা বানিয়ে রিয়াল মাদ্রিদে পা রেখেছিলেন, এবার সেই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করছেন জোসে মরিনিও। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল ও ইন্টার। ম্যাচটি তাই মরিনিওর জন্য একই সঙ্গে নতুন মিশনের শুরু ও সাবেক দলের সঙ্গে পুনর্মিলন।
২ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ রান করেও পরশু দুবাইয়ে প্রাণপণে লড়াই করে হেরে যায় বাংলাদেশ। হারের পর নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ পেল আরেক দুঃসংবাদ। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগে