
শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ রান করেও পরশু দুবাইয়ে প্রাণপণে লড়াই করে হেরে যায় বাংলাদেশ। হারের পর নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ পেল আরেক দুঃসংবাদ। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
স্লো-ওভার রেটের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের মাঠের আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান অভিযোগ করেন। ম্যাচ রেফারি জি.এস.লক্ষ্মী বাংলাদেশ দলকে দিয়েছেন শাস্তি।
আইসিসির খেলোয়াড় এবং সাপোর্ট পার্সোনেলের আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে বাংলাদেশের বিরুদ্ধে। সাধারণত নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেক ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। পরশু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এক ওভার কম বোলিং করেছে। অধিনায়ক জ্যোতি অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
দুবাইয়ে পরশু টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ করে ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান। ১১৫ রানের লক্ষ্যে নেমে ১৭ ওভারে ৬ উইকেটে ৮৬ রান ছিল শ্রীলঙ্কার স্কোর। কিন্তু ১৮তম ওভারে রিতু মনির ওভার থেকে ১৩ রান নেয় শ্রীলঙ্কা। যেখানে হারশিতা সামারাবিক্রমা একটি করে চার ও ছক্কা মেরেছেন। এরপর লঙ্কানদের যখন ২ ওভারে ১৩ রান প্রয়োজন, তখন স্লো-ওভার রেটের শাস্তি হিসেবে বৃত্তের মধ্যে বাংলাদেশকে একজন ফিল্ডার বেশি নিয়ে আসতে হয়। ৪ বল হাতে রেখে ৪ উইকেটে জেতে লঙ্কানরা।
শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে লঙ্কানরা উঠে গেছে সেমিফাইনালে। শুক্রবার দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। আর আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে জ্যোতির দল খেলতে নামবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। বাংলাদেশ-আমিরাত দুই দলেরই পয়েন্ট ২।
যে ক্লাবকে ১৬ বছর আগে ইউরোপের সেরা বানিয়ে রিয়াল মাদ্রিদে পা রেখেছিলেন, এবার সেই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করছেন জোসে মরিনিও। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল ও ইন্টার। ম্যাচটি তাই মরিনিওর জন্য একই সঙ্গে নতুন মিশনের শুরু ও সাবেক দলের সঙ্গে পুনর্মিলন।
৯ মিনিট আগে
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তর করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তান ক্রিকেটে বিরাজ করছে অস্থির এক অবস্থা। লাগাতার ব্যর্থতায় বদলানো হচ্ছে কোচ। আসছেন নতুন অধিনায়কও। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচককে ধুয়ে দিলেন আজহার আলী।
২ ঘণ্টা আগে
মাতৃভাষা বাংলা ও বর্ণমালাকে মূল উপজীব্য করে উন্মোচিত হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি। আজ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই হোম ও অ্যাওয়ে কিট উন্মোচন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২ ঘণ্টা আগে