
প্যারিসে হচ্ছে না এবারের ব্যালন ডি’অর। লন্ডনে ২৬ অক্টোবর রাতে উৎসবমুখর পরিবেশে হবে এই অনুষ্ঠান। ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মূলত দেওয়া হবে এই পুরস্কার।
আজ ২০২৫-২৬ ব্যালন ডি’অরের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। সেরা পাঁচে স্বাভাবিকভাবেই আছেন টানা দুইবার চ্যাম্পিয়নসলিগ জয়ী কোচ লুইস এনরিকে। ২০২৪-২৫, ২০২৫-২৬—প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তাঁর হাত ধরে এই দুইবার জিতেছে চ্যাম্পিয়নস লিগ। আরও আছেন স্পেনের ২০২৬ বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে, আর্সেনাল কোচ মিকেল আর্তেতা, অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি ও বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি।
নারী বিভাগে মনোনয়নপ্রাপ্ত পাঁচ কোচ হলেন জোনাথান গিরালদেস, আন্দ্রে ইয়েগলেৎজ. নিলস নিলসেন, পেরে রোমেউ ও এলেনা সাদিকু। এই পাঁচ জন ভিন্ন ভিন্ন পাঁচ ক্লাব এবং দল থেকে মনোনয়ন পেয়েছেন। নারী, পুরুষ দুই বিভাগে সেরা পাঁচ ক্লাবের নামও ঘোষণা করেছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে রয়েছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোদো/গ্লিমট এবং ফ্ল্যামেঙ্গো। ২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগ জিতে ২২ বছর পর এই টুর্নামেন্টে জয়ের কীর্তি গড়ে আর্সেনাল। যদিও চ্যাম্পিয়নস লিগ ফাইনালে টাইব্রেকারে পিএসজির কাছে হেরে যায় গানার্সরা।
হ্যানসি ফ্লিক, পেপ গার্দিওলা, দিয়েগো সিমিওনে, লিওনেল স্কালোনির মতো বড় নাম বাদ পড়েছে মনোনয়নপ্রাপ্তদের তালিকা থেকে। যদিও ফ্লিকের অধীনে টানা দুইবার (২০২৪-২৫, ২০২৫-২৬) লা লিগা জিতেছে বার্সেলোনা। আর ১৯ জুলাই নিউজার্সির ফাইনালে লিওনেল স্কালোনির আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জেতে স্পেন।
ছেলেদের বিভাগে মনোনয়নপ্রাপ্ত সেরা পাঁচ কোচ
লুইস এনরিকে—পিএসজি
লুইস দে লা ফুয়েন্তে—স্পেন
মিকেল আর্তেতা—আর্সেনাল
উনাই এমেরি—অ্যাস্টন ভিলা
ভিনসেন্ট কোম্পানি—বায়ার্ন মিউনিখ
মেয়েদের বিভাগে মনোনয়নপ্রাপ্ত সেরা পাঁচ কোচ
জোনাথান গিরালদেস—লিয়ন
আন্দ্রে ইয়েগলেৎজ—ম্যানচেস্টার সিটি
নিলস নিলসেন—জাপান জাতীয় দল
পেরে রোমেউ — বার্সেলোনা
এলেনা সাদিকু — সেল্টিক
ছেলেদের মনোনয়নপ্রাপ্ত পাঁচ ক্লাব
আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোদো/গ্লিমট, ফ্ল্যামেঙ্গো ও পিএসজি
মেয়েদের মনোনয়নপ্রাপ্ত পাঁচ ক্লাব
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁ

টেস্ট সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল—সেটা জানাই ছিল। এবার সে সিরিজের সূচিও প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে সাদা পোশাকের দুটি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
১০ মিনিট আগে
টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়েছে যুবারা। এই জয়ে টুর্নামেন্টে প্রথম পয়েন্ট পাওয়ার পাশাপাশি বিশ্বকাপে খেলার সম্ভাবনাও বেঁচে রইল।
১ ঘণ্টা আগে
আগুনে বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের আটকে রাখার কাজটা দারুণ জানা মারুফা আক্তারের। চাপে পড়ে তাঁকে বরং উইকেট দিয়ে আসেন ব্যাটাররা। কখনোবা ব্যাটারদের কিছুই করার থাকে না। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মারুফা। বাংলাদেশের এই পেসার আজ র্যাঙ্কিংয়ে সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন।
২ ঘণ্টা আগে
যে ক্লাবকে ১৬ বছর আগে ইউরোপের সেরা বানিয়ে রিয়াল মাদ্রিদে পা রেখেছিলেন, এবার সেই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করছেন জোসে মরিনিও। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল ও ইন্টার। ম্যাচটি তাই মরিনিওর জন্য একই সঙ্গে নতুন মিশনের শুরু ও সাবেক দলের সঙ্গে পুনর্মিলন।
২ ঘণ্টা আগে