
টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়েছে যুবারা। এই জয়ে টুর্নামেন্টে প্রথম পয়েন্ট পাওয়ার পাশাপাশি বিশ্বকাপে খেলার সম্ভাবনাও বেঁচে রইল।
আজ নিজেদের তৃতীয় ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। কাজাখস্তানকে চাপে রেখে চারটি গোল আদায় করে নেয় তারা। বাংলাদেশের হয়ে গোল করেছেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছিল ৪-২ গোলে। টানা দুই হারে চাপে পড়ে যাওয়া দলটি কাজাখস্তানের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।

টেস্ট সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল—সেটা জানাই ছিল। এবার সে সিরিজের সূচিও প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে সাদা পোশাকের দুটি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
১০ মিনিট আগে
প্যারিসে হচ্ছে না এবারের ব্যালন ডি’অর। লন্ডনে ২৬ অক্টোবর রাতে উৎসবমুখর পরিবেশে হবে এই অনুষ্ঠান। ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মূলত দেওয়া হবে এই পুরস্কার।
১ ঘণ্টা আগে
আগুনে বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের আটকে রাখার কাজটা দারুণ জানা মারুফা আক্তারের। চাপে পড়ে তাঁকে বরং উইকেট দিয়ে আসেন ব্যাটাররা। কখনোবা ব্যাটারদের কিছুই করার থাকে না। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মারুফা। বাংলাদেশের এই পেসার আজ র্যাঙ্কিংয়ে সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন।
২ ঘণ্টা আগে
যে ক্লাবকে ১৬ বছর আগে ইউরোপের সেরা বানিয়ে রিয়াল মাদ্রিদে পা রেখেছিলেন, এবার সেই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করছেন জোসে মরিনিও। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল ও ইন্টার। ম্যাচটি তাই মরিনিওর জন্য একই সঙ্গে নতুন মিশনের শুরু ও সাবেক দলের সঙ্গে পুনর্মিলন।
২ ঘণ্টা আগে