এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব শুরু গত বছর থেকেই। দুই পক্ষের মধ্যে চলছে কাদা ছোঁড়াছুঁড়ি। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হুমকি দিয়েছেন এশিয়া কাপ বর্জনের।
এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। যেখানে নিরাপত্তার অজুহাতে ভারতীয় দল আসতে চাচ্ছে না পাকিস্তানে। পিসিবি তাই ভারতকে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দেয়। পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে যেমন সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ডেও হতে পারে। বিসিসিআই এখনো কিছু পিসিবিকে জানায়নি। শেঠির ধারণা, বিসিসিআই পুরো টুর্নামেন্ট পাকিস্তানের বাইরে চাইছে। রয়টার্সকে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘তারা সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চাচ্ছে। আমাদের সামনে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য বিসিসিআইয়ের ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত। ভারতের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত না যাতে আমরা এশিয়া কাপ ও বিশ্বকাপ বর্জন করি। এমনটা হওয়ার সম্ভাবনাই বেশি।’
ভারতে এবারের ওয়ানডে বিশ্বকাপ ৫ অক্টোবর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শেঠি এখানেও ‘হাইব্রিড মডেলের’ দাবি করেছিলেন। পিসিবি চেয়ারম্যান তখন বলেন, ‘আমার কথা হচ্ছে, যখন বিশ্বকাপ হবে তখনও আমরা একই মডেল এখানে কাজে লাগাতে পারি। ভারতীয় সরকার বিসিসিআইকে পাকিস্তানে খেলতে অনুমতি দিচ্ছে না। তেমনি ভারতে খেলতে আমাদের সরকারও অনুমতি দেবে না। তাই আমাদের ম্যাচ হতে পারে বাংলাদেশে বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে।’

গ্রুপ ‘ই’ থেকে নকআউট পর্বের টিকিট পকেটে পুরে সবার আগে নির্ভার সাবেক চ্যাম্পিয়ন জার্মানি। তবে এই গ্রুপ এবং গ্রুপ ‘এফ’-এর বাকি দলগুলোর জন্য শেষ রাউন্ডের সমীকরণটা এখন বাঁচা-মরার। সেই লড়াইয়ের মাঠে নামার আগে ফুটবল বিশ্বের চোখ—শেষ বত্রিশের মঞ্চে এখন জার্মানির সঙ্গী হচ্ছে কোন দলগুলো?...
২৫ মিনিট আগে
বিশ্বকাপ জিততে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতেই হবে—ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এমন বাস্তবতাই যেন সামনে তুলে ধরলেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। জয় না পেলেও তাঁর বিশ্বাস, এই ম্যাচ ইংল্যান্ডকে আরও শক্তিশালী করবে। বোস্টনে মঙ্গলবার ঘানার বিপক্ষে ৭৯ শতাংশ বলের দখল রেখে ১৯টি শট নিয়েও গোলের...
৩০ মিনিট আগে
‘আই অ্যাম ব্যাক’—ক্রিস্টিয়ানো রোনালদো ফিরে এসেছেন। উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করার পর টেলিভিশন ক্যামেরার দিকে তাকিয়ে রীতিমতো গর্জে ওঠেন রোনালদো। কদিন ধরে যাঁরা বলছিলেন, ‘পর্তুগালের সমস্যার নাম রোনালদো’, তাঁদের উদ্দেশেই ছিল সিআর সেভেনের এই কড়া বার্তা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ফুটবল সমর্থকেরা নিশ্চিত ভোর চারটার কথা চিন্তা করে নিজেদের মোবাইল-ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছেন। ঘটনাটা নিশ্চয়ই সবার জানা। কারণ, মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে ব্রাজিল-স্কটল্যান্ড। ম্যাচ শুরু হতে যখন কয়েক ঘণ্টা বাকি, তখন নেইমারের বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে...
৪ ঘণ্টা আগে