
দুই দিন আগেই টেস্ট মর্যাদা পাওয়ার রজতজয়ন্তী পালন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২৫ বছরে বিভিন্ন সময়ে নিয়মিত ও অন্তর্বর্তীকালীন ১৪ ক্রিকেটার বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি কেড়ে নেওয়ার পর আজ সবশেষ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়লেন লাল বলের। টেস্টে ১৫ তম অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার অপেক্ষায় আছেন কেউ।
১৪ তম অধিনায়ক শান্ত নেতৃত্বও দিয়েছেন ১৪ টেস্টে। পরিসংখ্যান বলছে আগের ১৩ অধিনায়কের অধীনে বাংলাদেশ দলের পারফরম্যান্স বিবেচনায় পাল্লা ভারী তাঁরই। এর মধ্যে বিশেষ দুটি অর্জন রয়েছে, যা আবার ঐতিহাসিকও। ২০২৩ সালের নভেম্বরে নিজেদের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট অধিনায়কত্ব শুরু করেন শান্ত।
অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই শান্ত পেয়েছেন অসাধারণ জয়। যেটি নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠের প্রথম টেস্ট জেতার গৌরব। তাদের মাঠে একটি টেস্ট জেতার গৌরব অর্জন করলেও ২০২৩ সালের আগ পর্যন্ত কিউইদের বিপক্ষে বাংলাদেশ নিজেদের মাঠে কখনো জিততে পারেন। সেই অপেক্ষা ঘুচল শান্তর হাত ধরে। সেই টেস্টে সেঞ্চুরিও করেছিলেন তিনি। সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারায় বাংলাদেশ।
সবচেয়ে তৃপ্তির জয় ও ঐতিহাসিক অর্জন ছিল পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয় এবং প্রথম টেস্ট ম্যাচ জয়ও। সেটিও শান্তর অধিনায়কত্বে। এই অর্জন বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় অর্জনের একটি। গত বছরের আগস্টে পাকিস্তানের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেট জেতে বাংলাদেশ। যেটি স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট জয়। সেপ্টেম্বরে একই মাঠে দ্বিতীয় টেস্ট জয় পায় ৬ উইকেটে।
শান্তর ১৪ টেস্ট অধিনায়কত্বে ৪ টেস্ট জয়, ৯ টেস্টে হার ও একটি ড্র করেছে বাংলাদেশ। জয়ের হার ২৮.৫৭ শতাংশ। এর মধ্যে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট জয় তাঁর পাল্লা ভারী করেছে অন্য অধিনায়কদের বিবেচনায়। অন্তত ১০ টেস্টে অধিনায়কত্ব করেছেন, তাঁদের মধ্যে বাংলাদেশ জয়ের হার সবচেয়ে বেশি শান্তর নেতৃত্বেই।
তালিকায় দুই নম্বরে থাকা সাকিব আল হাসান ১৯ টেস্টে নেতৃত্ব দিয়ে ৪ জয়, ১৫ হার দেখেছেন, জয়ের হার ২১.০৫ শতাংশ। বাংলাদেশকে এ পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। তবে তাঁর অধীনে অর্জনও ততটা সুবিধার নয়। ৩৪ টেস্টে ৭ জয়, ১৮ হার ও ৯ ড্র। জয়ের হার ২০.৫৮ শতাংশ।
অন্তত ১০ টেস্টে অধিনায়কত্ব করেছেন
ম্যাচ জয় হার ড্র জয়ের হার
নাজমুল হোসেন শান্ত ১৪ ৪ ৯ ১ ২৮.৫৭%
সাকিব আল হাসান ১৯ ৪ ১৫ ০ ২১.০৫%
মুশফিকুর রহিম ৩৪ ৭ ১৮ ৯ ২০.৫৮%
মুমিনুল হক ১৭ ৩ ১২ ২ ১৭.৬৪%
হাবিবুল বাশার ১৮ ১ ১৩ ৪ ৫.৫৫%
মোহাম্মদ আশরাফুল ১৩ ০ ১২ ১ –
খালেদ মাসুদ ১২ ০ ১২ ০ –

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৫ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৬ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৭ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৮ ঘণ্টা আগে