
জয় তো দূরে থাক, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। হতশ্রী ব্যাটিং-বোলিংয়ে ৮৩ রানে হেরে নাজমুল হোসেন শান্তরা ভারতের কাছে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছেন। যা একটু লড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে বাংলাদেশকে গত রাতে জিততেই হতো। তবে দিল্লিতে ২২২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে সফরকারীরা। একটা সময় তো ১০০ রানের বেশি ব্যবধানে হারও সময়ের ব্যাপার মনে হচ্ছিল। সেখান থেকে মুখরক্ষা করার মতো ইনিংস খেললেন মাহমুদউল্লাহ। ম্যাচ শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৩৯ বলে ৪১ রানের ইনিংসের কার্ড পোস্ট করেছেন। ৩ ছক্কা ও ১০৫.১৩ স্ট্রাইকরেটে ব্যাটিংয়ের গ্রাফিকস তিনি দিয়েছেন। ক্যাপশন দিয়েছেন, ‘রিয়াদের মাস্টারক্লাস! চাপের মধ্যে ৪১ রানের ইনিংস। আর একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাকি।’
মাস্টারক্লাসের পোস্টটা মাহমুদউল্লাহ দিয়েছিলেন বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৫৮ মিনিটে। তবে আজ সকাল ৮টা ২০ মিনিটে দেখা গেল মাস্টারক্লাস শব্দটা উধাও। আগের পোস্টটাই এডিট করে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘রিয়াদ ভারতের বিপক্ষে চাপের মুহূর্তে ৪১ রানের ইনিংস খেলেছেন। আর একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাকি।’ ক্যাপশনের শেষে অ্যাডমিন শব্দটা যোগ করেছেন। ছবি আগেরটাই রেখেছেন।
পোস্ট হালকা এডিট করলেও মাহমুদউল্লাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ কমেনি। আজ সকাল ৮টা ২৪ মিনিট পর্যন্ত পোস্টে ৫৭ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। যার মধ্যে ৫ হাজার হাহা রিঅ্যাকশন। সাড়ে চার হাজারের বেশি মন্তব্য দেখা গেছে। যেখানে বেশিরভাগই শ্লেষাত্মক। কেউ একজন লিখেছেন, ‘২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ বলে ৪১ রানের ইনিংস খেলাটাই মাহমুদউল্লাহর অবসরের যথার্থ উপায়।’
ভারত সিরিজ শেষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা পরশু দিল্লিতে দেন মাহমুদউল্লাহ। ৩৮ বছর বয়সী বাংলাদেশের এই ব্যাটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাকি রইল ১টা। হায়দরাবাদে পরশু সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ম্যাচটি মাহমুদউল্লাহর যেমন বিদায়ী ম্যাচ, তেমনি বাংলাদেশের জন্য ধবলধোলাই এড়ানোর লড়াই।

দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন
১ ঘণ্টা আগে
১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হয়েছিল টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ। সেবার অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। একই মেলবোর্নে আগামী বছর টেস্টের ১৫০ বছর পূর্তিতে এই দুই দল টেস্ট খেলবে। ঐতিহাসিক ম্যাচ দেখতে বিশেষ অতিথি আসবেন বলে শোনা গেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেরা বোলিংয়ের কীর্তিটা তাসকিন আহমেদেরই। ২০২৫ বিপিএলে মিরপুর শেরেবাংলায় হিম বিকেলে ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। আজ সেই স্বীকৃতি পেলেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার।
২ ঘণ্টা আগে
হামজা না এলেও ঢাকায় ঠিকই আসছেন শমিত শোম। জায়ান আহমেদ ১৪ মার্চ ও ফাহমিদুল ইসলাম এবং তারিক কাজী আসবেন ১৬ মার্চে।
৩ ঘণ্টা আগে