জিততে হলে ভারতের রেকর্ড রান তাড়া করতে হতো বাংলাদেশের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সেদিকে অবশ্য যাওয়ার সুযোগই পায়নি তারা। বোলিংয়ের মতো ব্যাটিংয়েও যে তারা ছিল ছন্নছাড়া। ২২২ রানের লক্ষ্য তাড়ায় নেমে গুটিয়ে গেছে ১৩৫ রানে।
৮৬ রানের দুর্দান্ত জয়ে তিন টি-টোয়েন্টির সিরিজে এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে নিশ্চিত করল ভারত। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নিতিশ কুমার রেড্ডি-রিঙ্কু সিংয়ের জোড়া ফিফটিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ ২২১ রানের বড় স্কোর গড়ে ভারত।
২২২ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে মাহমুদউল্লাহ ছাড়া কেউই সেভাবে লড়তে পারেননি। দলের বিপর্যয়ে ৩ ছক্কায় সর্বোচ্চ ৩৯ বলে ৪১ রান করেছেন মাহমুদউল্লাহ। এ ছাড়া পারভেজ হোসেন ইমন ১৬, মেহেদী হাসান মিরাজ ১৬ ও লিটন দাস করেছেন ১৪ রান। ব্যাট হাতে ঝলক দেখানো রেড্ডি বল হাতেও ছিলেন দুর্দান্ত। ২৩ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
তার আগে কী দুর্দান্ত শুরু। পাওয়ারপ্লেতে ভারতের টপ অর্ডার এলোমেলো করে দিয়েছিল বাংলাদেশের বোলাররা। সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও সূর্যকুমারকে থিতু হতেই দেননি তাঁরা। সেই ছন্দ বেশি দূর ধরে রেখে যায়নি। নিতিশ কুমার রেড্ডি-রিঙ্কু সিংদের তাণ্ডবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চোখে সর্ষে ফুল দেখেছেন মোস্তাফিজ-রিশাদরা।
সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারে আক্রমণে নিয়ে আসেন স্পিন। প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজকে ৩টি চার মেরে ব্যাটিংয়ের ঝাঁঝ দেখান স্যামসন ও অভিষেক। দ্বিতীয় ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে স্যামসনকে (১০) ফিরিয়ে দলকে ভালো শুরু এনে দেন তাসকিন।
তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার অভিষেক ((১৫)। এই ম্যাচেও সুবিধা করতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। ৮ রানে ফিরেছেন মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে। ৫.৩ ওভারে ৪১ রানে টপ অর্ডার হারিয়ে কিছুটা চাপেই পড়ে যাওয়ার কথা ছিল ভারতের।
তবে চতুর্থ উইকেটে রিঙ্কু ও রেড্ডি তাণ্ডব চালিয়ে উল্টো বাংলাদেশের বোলারদের ফেলে দেন চাপে। মিরাজ-মোস্তাফিজদের দিশেহারা বানিয়ে দুজনে মিলে ৪৯ বলে গড়েছেন ১০৮ রানের অসাধারণ এক জুটি। আন্তর্জাতিক দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে রেড্ডি করেছেন ৩৪ বলে ৭৪। ক্যারিয়ারের প্রথম ফিফটিতে মেরেছেন ৭টি ছক্কা ও ৪টি চার।
৩টি ছক্কা ও ৫টি চারে ২৯ বলে ৫৩ রান করেছেন রিঙ্কু। ১৯ বলে ৩২ রান আসে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। ৬ বলে ১৫ রান করেছেন রিয়ান পরাগ। যার সৌজন্যে ৯ ওভারে ২২১ রান তোলে ভারত। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ টি। ৫৫ রান দিয়ে রিশাদ নিয়েছেন ৩ উইকেট।

দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন
৪৩ মিনিট আগে
১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হয়েছিল টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ। সেবার অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। একই মেলবোর্নে আগামী বছর টেস্টের ১৫০ বছর পূর্তিতে এই দুই দল টেস্ট খেলবে। ঐতিহাসিক ম্যাচ দেখতে বিশেষ অতিথি আসবেন বলে শোনা গেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেরা বোলিংয়ের কীর্তিটা তাসকিন আহমেদেরই। ২০২৫ বিপিএলে মিরপুর শেরেবাংলায় হিম বিকেলে ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। আজ সেই স্বীকৃতি পেলেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার।
২ ঘণ্টা আগে
হামজা না এলেও ঢাকায় ঠিকই আসছেন শমিত শোম। জায়ান আহমেদ ১৪ মার্চ ও ফাহমিদুল ইসলাম এবং তারিক কাজী আসবেন ১৬ মার্চে।
৩ ঘণ্টা আগে