
পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতি মান্ধানার বিয়ে হচ্ছে কি হচ্ছে না, সেটা নিয়ে আলোচনা চলছিল গত কদিন ধরেই। অবশেষে নীরবতা ভাঙলেন মান্ধানা। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতীয় নারী ক্রিকেটার জানালেন, তাঁর বিয়ে বাতিল করা হয়েছে।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে আজ সকালে দেওয়া এক পোস্টে মান্ধানা বিয়ে সংক্রান্ত সবকিছু খোলাসা করেছেন। একই সঙ্গে সবার কাছে প্রাইভেসি রক্ষা করতে অনুরোধ করেছেন তিনি। ভারতীয় এই বাঁহাতি ওপেনার লিখেছেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। আমি চুপচাপ থাকতে পছন্দ করি। তবে একটা ব্যাপার স্পষ্ট করে জানাতে চাই বিয়ে বাতিল করা হয়েছে। আপনারা দুই পরিবারের প্রাইভেসিকে সম্মান করুন।’
এ বছরের ২ নভেম্বর মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হয়েছেন স্মৃতি। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। শিরোপা জয়ে ভারতের এই নারী ক্রিকেটার অসামান্য অবদান রেখেছেন। ৫৪.২৫ গড় ও ৯৯.০৮ স্ট্রাইকরেটে করেছেন ৪৩৪ রান। এক সেঞ্চুরি ও দুই ফিফটি ছিল টুর্নামেন্টে। আপাতত ক্রিকেট নিয়েই ধ্যানধারণা ভারতীয় এই নারী ক্রিকেটারের। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘সময়টা এখন এগিয়ে যাওয়ার। দেশের হয়ে আরও শিরোপা জিততে চাই।’
স্মৃতির সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ মুচ্ছলও। তবে ভারতীয় সংবাদমাধ্যমে পলাশের বিরুদ্ধে যেসব সংবাদ প্রচার হয়েছে, সেগুলো ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। পলাশ বলেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। ভিত্তিহীন গুজবের কারণে মানুষ যা বলছেন, তা অত্যন্ত দুঃখজনক। যারা মিথ্যা ও মানহানিকর কনটেন্ট প্রচার করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ২০ নভেম্বর হয়েছিল স্মৃতি-পলাশের বাগদান অনুষ্ঠান। সেই বাগদান অনুষ্ঠানের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। স্মৃতিকে চমকে দিতে তাঁর চোখ বেঁধে দেওয়া হয়েছিল। ভারতীয় নারী ক্রিকেটার পরেন লাল স্কার্ট।পলাশের পরনে ছিল স্যুট। পিচের ঠিক মাঝখানে এনে স্মৃতির চোখ খুলে দেন পলাশ। চোখের বান্ধন খুলতেই হাসেন স্মৃতি। এরপর হাঁটু গেড়ে বসে পলাশ বিয়ের প্রস্তাব দেন সদা হাস্যোজ্জ্বল স্মৃতিকে। পলাশের হাতে ছিল লাল গোলাপ। ভারতীয় এই সংগীত পরিচালক ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘সে হ্যাঁ বলেছে।’ তাঁরা দুজন (স্মৃতি-পলাশ) একে অপরকে আংটি পরিয়েছিলেন এই অনুষ্ঠানে। মুম্বাইয়ের এই স্টেডিয়ামে একে অপরকে জড়িয়েও ধরেছিলেন।
২৩ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল মান্ধানা-পলাশের। কিন্তু বাগদানের পর বাবার অসুস্থতার কারণে মান্ধানার বিয়ে সাময়িক স্থগিত করা হয়েছিল। পলাশও অসুস্থ হয়ে সাময়িক সময়ের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শেষ পর্যন্ত মান্ধানা-পলাশের বিয়ে ভেঙেই গেল।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহ বাকি। টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। তারা জানিয়েছে, বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে।
৮ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর উদ্বোধন অনুষ্ঠান করেছেন সেনাপ্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান আজ রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৭৩ একর জমিতে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
৯ ঘণ্টা আগে
কথা রাখলেন কার্লোস আলকারাস। মেলবোর্ন পার্কে পা রাখার পর পরই ঘোষণা দিয়েছিলেন—অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লামটা এবারই পূরণ করতে চান তিনি। সে চাওয়ার সঙ্গে সঙ্গতি রেখেই খেলে গেলেন অস্ট্রেলিয়ান ওপেন। গতকাল পুরুষ এককের ফাইনালেও পরাভূত করলেন ‘মেলবোর্ন পার্কের রাজা’, রেকর্ড ১০টি অস্ট্রেলিয়া
১১ ঘণ্টা আগে