ক্রিকেট ক্যারিয়ারে একাধিকবার প্রতিপক্ষকে চমকে দিয়েছেন অ্যান্ড্রু সাইমন্ডস। এবার চমকে দিলেন সবাইকে। কিছু বুঝে ওঠার আগেই যেন ছবি হয়ে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা অলরাউন্ডার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাইমন্ডস এতটাই ছাপ রেখেছিলেন যে তাঁর মৃত্যুসংবাদ মুহূর্তেই নাড়িয়ে দেয় গোটা ক্রিকেট বিশ্বকে।

সাবেক থেকে বর্তমান ক্রিকেটার কেউই মানতে পারছেন না সাইমন্ডসের এই অকালপ্রয়াণ। সতীর্থরা যেন এখনো একটা ঘোরের মধ্যে আছেন, কেউ বিশ্বাস করতে পারছেন না সাইমন্ডস আর নেই। অ্যাডাম গিলক্রিস্ট টুইটে লিখেছেন, ‘এটা সত্যিই বেদনাদায়ক, শান্তিতে থাকো রয়।’ সাবেক অধিনায়ক মার্ক টেলর বলছেন, ‘অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য আরেকটি মর্মান্তিক দিন।’ গিলির মতো হৃদয় ভেঙেছে বেভানেরও, ‘হৃদয়বিদারক। অস্ট্রেলিয়ার ক্রিকেট আরেক নায়ককে হারাল। আমি হতবাক, ২০০৩ বিশ্বকাপে আমরা একসঙ্গে খেলেছি। সে একটা বিস্ময়কর প্রতিভা।’
এই খবর শুনে বিধ্বস্ত আরেক সতীর্থ জেসন গিলেস্পিও, ‘ঘুম থেকে উঠেই ভয়ংকর সংবাদ। বিধ্বস্ত হয়ে গেছি। আমরা সবাই তোমাকে অনেক মিস করব বন্ধু।’ ডেমিয়েন ফ্লেমিং লিখেছেন, ‘রয় আশপাশে থাকলে আনন্দে সময় কাটত। সাইমন্ডসের প্রতি সমবেদনা।’
সাইমন্ডসের মৃত্যুসংবাদ ছুঁয়ে গেছে ২০০৮ সালে বিতর্কে জড়ানো হরভজন সিংকেও। সাবেক ভারতীয় স্পিনার টুইটে লিখেছেন, ‘সাইমন্ডসের মৃত্যুতে আমি হতভম্ব। খুব তাড়াতাড়ি চলে গেল। ওর পরিবার ও বন্ধুদের সমবেদনা।’ আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, ‘এখানে (ভারতে) ঘুম থেকে উঠেই এই মর্মান্তিক খবর জেনেছি। শান্তিতে থেকো বন্ধু।’ পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আকতার লিখেছেন, ‘গাড়ি দুর্ঘটনায় সাইমন্ডসের মৃত্যুর খবর জেনে আমি বিধ্বস্ত। মাঠ ও মাঠের বাইরে আমাদের দারুণ সম্পর্ক। পরিবারের জন্য সমবেদনা।’
এই সম্পর্কিত পড়ুন:

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেছে। আর্জেন্টিনা-স্পেন ফুটবল দল যার যার দেশে ফিরেছে। তবে ফাইনালের আগমুহূর্তে কী কী ঘটেছে, তা নিয়ে এখনো চলছে আলোচনা। এবার জানা গেল স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে নামার আগে সতীর্থদের দেওয়া লিওনেল মেসির এক বিশেষ উপহার সম্পর্কে।
২৫ মিনিট আগে
নেইমারের ফেরার ম্যাচে নাটকীয়তা তো একেবারে কম ছিল না। তাঁস-বাটার মতো করে উদযাপন, দলকে বাঁচানো, পেলেন নিষেধাজ্ঞা—কী না হয়েছে তাঁর ফেরার ম্যাচে! হয়তো দিনটিকে চাইলে ক্যালেন্ডারের পাতায় বিশেষভাবে দাগিয়েও রাখতে পারেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে আলো ছড়ানো কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া যোগ দিয়েছেন চিলির ক্লাব কোলো কোলোয়। বিশ্বকাপে ব্যক্তিগত ঔজ্জ্বল্যের সুবাদে আরও পাঁচ তারকা পেতে পারেন নতুন ঠিকানা
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুস জুনিয়রের কাছে ‘দ্বিতীয় পরিবার’ বললেও ভুল হবে না। ২০১৮ থেকে স্প্যানিশ ক্লাবটিকে একের পর এক শিরোপা জিতিয়েছেন জাদুকরী ফুটবলে। আট বছরে অনেক স্মৃতিই জমা হয়েছে সেখানে। তবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে যখন শুরু হতে যাচ্ছে ২০২৬-২৭ ফুটবল মৌসুম, তখন দলবদল নিয়ে আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে মো
২ ঘণ্টা আগে