
এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংস শেষে ৩২০ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের চা-বিরতির আগে আজ ৪৫৩ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। এই সিরিজে এটিই তাদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৩৩ রানে।
দ্বিতীয় দিনে হ্যারি ব্রুক ও ড্যান লরেন্সের ব্যাটে এগিয়ে যায় ইংল্যান্ড। ব্রুক ৭৫ রান করে রানআউট হন। তাতে থামে ৮৬ রানের জুটি। লরেন্স করেন ৬৫ রান। এরপর জেমি স্মিথ ৬৯ রানের ইনিংস খেলেন। শেষ দিকে অলি রবিনসন ৪৭ বলে ঝোড়ো ৫০ রান করে দলের লিড আরও বড় করেন। জফরা আর্চার অপরাজিত থাকনে ৩২ রানে।
পাকিস্তানের হয়ে অভিষিক্ত পেসার রাযাউল্লাহ চারটি উইকেট নিয়েছেন। তাঁর গতি বেশ নজর করেছে। মোহাম্মদ ইমরান নিয়েছেন দুটি। মোহাম্মদ আলী ও মোহাম্মদ আব্বাস পেয়েছেন একটি করে উইকেট। এর আগে ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড।

ক্লাবগুলোর সঙ্গে সমঝোতার বিষয়টি নিয়ে বাফুফের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘ক্লাব এবং ফুটবল ফেডারেশন একে অপরের পরিপূরক। ক্লাবকে বাদ দিয়ে তো আমরা খেলতে পারব না। ক্লাব যদি না খেলতে চায়, আমাদের ইসি কমিটি বসে সিদ্ধান্ত নেব। আপাতত আগের সূচি অনুযায়ীই লিগ শুরু হবে।’
১ ঘণ্টা আগে
বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ৬-২ গোলে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি ও বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে
২০২৭ নারী জুনিয়র হকি বিশ্বকাপে এশিয়া মহাদেশ থেকে মূলত চারটি দল অংশ নেবে, তবে এশিয়ার কোনো দেশ আয়োজক হলে মোট পাঁচটি দল খেলার সুযোগ পাবে। আরিফ রয়েছেন সেই আশায়, ‘সাধারণত চারটি দল থাকে। তবে এশিয়ায় কোনো দেশ স্বাগতিক হলে আমরা একটি অতিরিক্ত জায়গা পেতে পারি। কিন্তু এখনো স্বাগতিক ঠিক হয়নি। স্বাগতিক নিশ্চি
৫ ঘণ্টা আগে