
অতিরিক্ত ওজনের কারণে প্রায় সময়ই বিদ্রুপের শিকার হন আজম খান। তবে তিনি এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন। পাকিস্তানি এই ব্যাটারের কাছে ওজনের চেয়ে পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ।
কদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত খেলেছেন আজম। খুলনা টাইগার্সের জার্সিতে ৯ ম্যাচে ৪৫.২০ গড় ও ১৫৯.১৫ স্ট্রাইক রেটে করেছেন ২২৬ রান। ১০৯ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন পাকিস্তানি এই ব্যাটার। বিপিএলের এই ফর্মটাই যেন টেনে নিয়ে গেলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৪ ম্যাচে ৫৫.৩৩ গড় ও ১৮৪.৪৪ স্ট্রাইক রেটে এখন পর্যন্ত ১৬৬ রান করেছেন। গতকাল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৪২ বলে ৯ চার ও ৮ ছক্কায় ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আজম।
ফিটনেসের চেয়ে পারফরম্যান্সকেই গুরুত্বপূর্ণ মনে করেন আজম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানি এই ব্যাটার বলেন, ‘আমার ফিটনেস সব সময়ই ভালো। ধারাবাহিকভাবে পারফর্ম করাই আমার লক্ষ্য। ফিটনেসের চেয়ে পারফরম্যান্সকে আমি এগিয়ে রাখি। নেতিবাচক ব্যাপার নিয়ে অতটা ভাবি না। নির্বাচকেরা ঠিক করবেন যে তাঁরা আমাকে নিতে চান কি না। আমার পারফরম্যান্সে গুরুত্ব সবার আগে।’
আজম গতকাল খেলেছেন নিজের বাবার দলের বিপক্ষে। এবারের পিএসএলে কোয়েটার প্রধান কোচ মঈন খান। এমন বিধ্বংসী ইনিংস খেলে বাবার প্রশংসা পেয়েছেন আজম। পাকিস্তানি এই মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘বাবা আমার ইনিংসের প্রশংসা করেছেন। বাবা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। সব বাধা পেরিয়ে তিনিই আমাকে মানসিকভাবে চাঙা রাখেন। সমালোচনা নিয়ে আমাকে আগেই বলেছেন এবং এর বিরুদ্ধে লড়তে বলেছেন। আশা করি, বাবা আমাকে নিয়ে গর্ব করবেন।’

লর্ডস টেস্টের মাঝপথে পাকিস্তান দল ম্যাচ বয়কট করতে পারে—এমন গুঞ্জন তৈরি হয়েছিল ইমরান খানের দুই ছেলের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানালেন, এমন কিছু জানতেন না তিনি।
৩৬ মিনিট আগে
লর্ডস টেস্ট হেরে ইংল্যান্ডের কাছে সিরিজ খুইয়েছে পাকিস্তান। ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি মোহাম্মদ আব্বাস। পাকিস্তানের টেস্ট দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গও টেনেছেন তিনি।
১ ঘণ্টা আগে
দেড় বছরের বেশি সময় জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব সামলেছেন আমের খান। হঠাৎ তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবুকে। কয়েক দিন ধরে ম্যানেজার পদটি নিয়ে আগ্রহ দেখাচ্ছিলেন অনেকে। শেষ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন মোহামেডানের এই কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন ছিল, দলের ভেতরের অস্বস্তি নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যেই অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে হবে ম্যাচটি। কঠিন এই পরীক্ষার আগে অবশ্য নিজেদের প্রস্তুতি নিয়ে
২ ঘণ্টা আগে