এমেরিক লাপোর্তের গোলে জয়ের পথেই ছিল আল নাসর। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে আল শাবাবকে সমতার সুযোগ করে দেন আল নাসরের ডিফেন্সিভ মিডফিল্ডার আলী আল হাসান। কিন্তু যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে ২-১ ব্যবধানের স্বস্তির জয় এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। একদম শেষ সময়ে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হয় আল শাবাব।
আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা জমেছিল বেশ। দুই দলই গোলের জন্য শট নেয় বেশ কয়েকটি। তবে লক্ষ্যে ছিল কমই। আক্রমণে এগিয়ে ছিল আল নাসরই। কিন্তু প্রথমার্ধে গোল বের করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধেও সহজে গোল হয়নি। ৬৯তম মিনিটে কর্নার থেকে বাঁ পায়ের দারুণ ভলিতে গোল করে আল নাসরকে এগিয়ে দেন ডিফেন্ডার লাপোর্তে।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথেই হাঁটছিল আল নাসর। ৯০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন আলী আল হাসান। এবার মনে হচ্ছিল পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়বে দুই দল। যোগ করা সময়ে থাকল আরও রোমাঞ্চ। আল নাসরের ফরোয়ার্ড আব্দুররাহমান গারিবকে নিজেদের বক্সে ফেলে দেন আল শাবাবের এক ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফর স্পটকিকে ২-১ ব্যবধান করেন রোনালদো।
নাটকীয়তা এটুকুতেই শেষ নয়। যোগ করা সময়ের দ্বাদশ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন আল নাসরের ডিফেন্ডার মোহামেদ সিমাকান। আল শাবাবের মরোক্কান ফরোয়ার্ড আব্দেররাজাক হামাদাল্লাহকে বক্সে ফাউল করেন তিনি। পেনাল্টিতে সমতা ফেরানোর সুযোগ পায় আল শাবাব। তবে সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।
সৌদি প্রো লিগে সাত ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে আল নাসর। সব ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। ৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আল শাবাব।

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর আরও এক দুঃসংবাদ পেল পাকিস্তান। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ধীর গতির ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লুটিসি) তাদের ১১ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।
৩ মিনিট আগে
মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে যে গোলের বন্যা বয়ে গেছে, ব্যাপারটা তেমন নয়। ওল্ড ট্রাফোর্ডে গত রাতে হয়েছে কেবল এক গোল। সেই গোল নিয়ে হয়েছে অনেক হট্টগোল। আর্লিং হালান্ডের করা গোল নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা। বিতর্কিত এই গোল নিয়ে অবশেষে মুখ খুলল রেফারিদের সংস্থা প্রো রেফ।
২৫ মিনিট আগে
গোলের পর গোল। উত্তর কোরিয়ার আক্রমণ সামলাতে সামলাতে একসময় বাংলাদেশের রক্ষণভাগ যেন দিশেহারা। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে মিলি আক্তারের জন্যও সময়টা হয়ে উঠেছিল দীর্ঘ এক দুঃস্বপ্ন। একের পর এক শট এসেছে তাঁর দিকে, কিন্তু সতীর্থদের কাছ থেকে পাননি তেমন কোনো সহায়তা। শেষ পর্যন্ত ১০ গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে বাংল
৩৭ মিনিট আগে
ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা রয়েছে, এমন মন্তব্যের জন্য লামিনে ইয়ামালের তীব্র সমালোচনা করেছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক তারকা আবেলর্দো ফের্নান্দেস। নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী থাকা স্বাভাবিক হলেও তা প্রকাশ্যে এভাবে বলা উচিত নয় বলে মনে করেন তিনি।
৪৩ মিনিট আগে