ঢাকা টেস্টে আরেকটি হতাশার সেশন কাটছে বাংলাদেশের। চতুর্থ দিনের প্রথম সেশনে এখন পর্যন্ত শ্রীলঙ্কার কোনো উইকেটই ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়ে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলেছেন লঙ্কানরা। সব মিলিয়ে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৩৪১ রান।
বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে শ্রীলঙ্কা পিছিয়ে ২৪ রানে। সময় যত গড়াচ্ছে, প্রথম ইনিংসে বাংলাদেশের লিডের স্বপ্ন ততই ফিকে হচ্ছে। বৃষ্টির কারণে গতকাল আড়াই সেশনের মতো খেলা হয়নি। আজ তাই দিনের খেলা আধা ঘণ্টা আগে শুরু হয়। বাংলাদেশর হুমকি হয়ে সেঞ্চুরির অপেক্ষায় আছেন অ্যাঞ্জোলো ম্যাথুস। তাঁর রান ৮৩। ৫ চারের সঙ্গে ইনিংসে রয়েছে ২টি ছক্কা।
ম্যাথুসের সঙ্গী দিনেশ চান্ডিমাল অপরাজিত আছেন ৪৪ রানে। চান্ডিমাল অবশ্য আউট হয়েও একবার বেঁচে যান। ইবাদত হোসেন-সাকিব আল হাসানরা জুটি ভাঙতে না পারায় বল হাতে তুলে নেন মুমিনুল হক। লিটন দাসের ক্যাচ বানিয়ে চান্ডিমালকে আউট করলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। টিভি রিপ্লেতে দেখা যায়, লিটনের গ্লাভসে জমা হওয়ার আগে চান্ডিমালের ব্যাটের কোনো অংশ বলের ছোঁয়া পায়নি।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন

জাপানে ক্রিকেট হওয়াটাই এখন অনেক বড় চ্যালেঞ্জিং বিষয়। বৃষ্টির বাগড়ায় এশিয়ান গেমস ক্রিকেটের একের পর এক ম্যাচ পরিত্যক্ত হচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা—চার দলই কোয়ার্টার ফাইনাল না খেলে উঠে গেছে সেমিফাইনালে। এমনকি সেমিতেও একই রকম ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।
১ ঘণ্টা আগে
জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর বাজে সময়ের চক্রে ঘুরপাক খাচ্ছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার কাছে অজিরা এরই মধ্যে সিরিজ খুইয়েছে। এবার ধবলধোলাই এড়ানোর আগে খেল আরেক ধাক্কা। ছন্দে থাকা ক্রিকেটারকে হারাল অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে লিওনেল মেসিকে খুঁজে নেন লামিন ইয়ামাল। স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেও আর্জেন্টাইন কিংবদন্তিকে জড়িয়ে ধরেন বার্সেলোনার তরুণ তারকা। সেই আলিঙ্গনের পর থেকেই মুহূর্তটি ফুটবলপ্রেমীদের আলোচনায় ছিল। এবার ইয়ামাল জানালেন, মেসিকে জড়িয়ে ধরে ঠিক কী বলেছিলেন তিনি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে ছাড়া নতুন বাস্তবতায় পা রাখছে আর্জেন্টিনা। পরশু ভোরে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেই অধ্যায়। এ ম্যাচকে সামনে রেখে লিওনেল স্কালোনি ইতিমধ্যে সম্ভাব্য একাদশ নিয়ে কাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগে