
ভারত-পাকিস্তান ম্যাচ এখন নামেমাত্রই ‘হাইভোল্টেজ’ ম্যাচ। বেশির ভাগ ম্যাচই হয় একতরফা আর এসব পানসে ম্যাচগুলোতে ভারতের জয় একরকম অনুমিত। কিন্তু গতকাল দুবাইয়ের আইসিসি একাডেমিতে পাশার দান উল্টে দিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দেশটির জুনিয়র ক্রিকেটাররা পাবেন মোটা অঙ্কের টাকা অর্থ পুরস্কার।
দুবাই শেষে সামির মিনহাস, ফারহান ইউসাফ, হুসাইফা হাসানরা আজ বীরের বেশে দেশে ফিরেছেন। ইসলামাবাদ বিমানবন্দরে রাজকীয় বরণ করা হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি হাতে বের হচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ছাদখোলা বাসে যখন চ্যাম্পিয়ন পাকিস্তান দল ভ্রমণ করছে, তখন ভক্ত-সমর্থকেরা তাঁদের উদ্দেশে ফুল ছিটিয়েছেন। চ্যাম্পিয়ন ক্রিকেটারদের দেখতে অনেকে উট ভাড়া করে এসেছেন। শিরোপা জয়ের আনন্দে সানাই বাজিয়েছেন ভক্ত-সমর্থকেরা। হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভিসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রত্যেক ক্রিকেটারদের জন্য ৫০ লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কার ঘোষণা করেছেন। বাংলাদেশি মুদ্রায় সেটা ২১ লাখ ৮৩ হাজার টাকা।
নাকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানও। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়কে দেশটির ইতিহাসে অন্যতম সেরা জয় বলে ঘোষণা করেছেন। দেশটির বয়সভিত্তিক ক্রিকেট আড়ালে চলে গেলেও ভারতের বিপক্ষে জয়ের পর এক রকম পুনর্জন্ম হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের জন্য বিশাল এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা পাকিস্তান এর আগে একবারই জিতেছিল। ২০১২ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ১৩ বছর পর এবার আর শিরোপা ভাগাভাগি করতে হয়নি ভারত-পাকিস্তানকে। দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে ভারতকে ১৯১ রানে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান। ম্যাচসেরা, সিরিজসেরা দুটি পুরস্কারই পেয়েছেন সামির মিনহাস। শিরোপা নির্ধারণী ম্যাচে ১১৩ বলে ১৭ চার ও ৯ ছক্কায় করেছেন ১৭২ রান। ৫ ম্যাচে ২ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৪৭১ রান করে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এ বছরের ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। সেবার সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির কাছ থেকে শিরোপা নেয়নি। প্রায় তিন মাস পর গতকাল দুবাইয়ের আইসিসি একাডেমিতে পরাজিত ভারতকে রানার্সআপ পদক দিতে যান নাকভি। ভারতীয় ক্রিকেটাররা তাঁর কাছ থেকে পদক গ্রহণ করেননি। বৈভব সূর্যবংশী, আয়ুশ মাত্রে, কিষাণ সিংরা রানার্সআপ পদক নিয়েছেন মুবাশশির উসমানির কাছ থেকে। উসমানি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সহযোগী সদস্য দেশগুলোর বোর্ড পরিচালক। একই সঙ্গে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন তিনি।

বিশ্বকাপ উন্মাদনা মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বিশ্বকাপের ফ্যান জোন হিসেবে ব্যবহৃত একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্রে বন্দুক হামলা হয়েছে। এই হামলায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। সান হোসে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২৭ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়েছে গত রাতে। টুর্নামেন্ট শেষ হতে এখনো বাকি ২০ দিনের মতো। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষের আগেই সুখবর পাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা দলে তাঁর থাকার মেয়াদ বাড়ছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
পাঁচবারের চ্যাম্পিয়ন বলেই কি ব্রাজিলকে নিয়ে সবার এত আগ্রহ নাকি অন্য কিছু? হিউস্টনে ব্রাজিল-জাপান ম্যাচের আগে ব্রাজিলের সংবাদ সম্মেলন হয়ে পড়েছিল জনাকীর্ণ। ব্রাজিলিয়ানরা তো বটেই, এমনকি কোচ কার্লো আনচেলত্তি এবং ডিফেন্ডার মার্কিনিওসের সংবাদ সম্মেলনে জাপানিরাও ভিড় করেছিলেন। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের অভি
২ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসে গত রাতে দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠে গেছে কানাডা। আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শুরু হবে ব্রাজিল-জাপান শেষ ষোলোর ম্যাচ। মাঝরাতে মুখোমুখি হচ্ছে জার্মানি-প্
৩ ঘণ্টা আগে