
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকের অপেক্ষায় আছে পিন্ডিজ। কিন্তু তার আগেই ধাক্কা খেল নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। মৌসুম শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন পিন্ডিজের অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শিগগিরই ম্যাগার্কের বিকল্প খুঁজে বের করবে পিন্ডিজ। বিবৃতিতে বলা হয়, ‘জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই এবং তাঁর মঙ্গল কামনা করি। বদলি খেলোয়াড়ের নাম শিগগিরই জানানো হবে।’ যদিও পোস্টটি পরে মুছে ফেলা হয়। ফ্র্যাঞ্চাইজির মালিক আহসান তাহির সেটা শেয়ার করে হতাশা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘দুঃখজনক, তবে ম্যাগার্কের জন্য রাওয়ালপিন্ডি ও পাকিস্তানের পক্ষ থেকে শুভকামনা রইল।’
২০২৪ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় ম্যাগার্কের। এই সংস্করণে জাতীয় দলের জার্সিতে আটটি ম্যাচ খেলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ চাহিদাসম্পন্ন ব্যাটার হয়ে উঠেছেন ম্যাগার্ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), মেজর লিগ ক্রিকেটের পাশাপাশি বিগ ব্যাশেও খেলার অভিজ্ঞতা আছে তাঁর।
ভিত্তিমূল্য ৪ কোটি ২০ লাখ রুপিতে পিএসএলের প্লেয়ার ড্রাফটে নাম উঠেছিল ম্যাগার্কের। কিন্তু দুই ধাপেই অবিক্রীত ছিলেন তিনি। পরে সরাসরি তাঁকে দলে ভেড়ায় রাওয়ালপিন্ডি। এই দলে আছেন স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, লওরি ইভান্স, রিশাদ হোসেনদের মতো পরিচিত মুখরা। আগামী ২৬ মার্চ থেকে শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পিএসএলের ১১ তম আসর।
এবারের পিএসএলে অংশ নেবে আটটি দল—যার মধ্যে নতুন সংযোজন পিন্ডিজ এবং কিংসমেন। ৩৯ দিনে মোট ৪৪টি ম্যাচ মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ। প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল প্লে-অফে জায়গা করে নেবে। আগামী ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে দাপট দেখাল বোলাররা। এদিন ফাইফারের দেখা পেয়েছেন ৪ বোলার। বিপরীতে ব্যাট হাতে দিনটা রাঙিয়েছেন মাহফিজুল রইসলাম রবিন। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।
২৯ মিনিট আগে
পাকিস্তানকে হারানোর পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকদের খেলা দেখে রীতিমতো মুগ্ধ রমিজ রাজা, বাসিত আলী, আহমেদ শেহজাদের মতো সাবেক পাকিস্তানিরা। বাংলাদেশের ১০৪ রানের দাপুটে জয় দেখে ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করলেন বাসিত।
৪৪ মিনিট আগে
মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্ত ছিলেন পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ব্যাটিং, ফিল্ডিং, অধিনায়কত্ব সব দিক থেকেই তাঁর সেরাটা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকেও পেয়েছেন পুরস্কার।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইনজীবী, পুলিশ কমিশনার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপপরিচালক আছেন নির্বাচন কমিশনারের দায়িত্বে।
৪ ঘণ্টা আগে