
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ম্যাচের পর কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে দর্শকের সঙ্গে তর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান। সামাজিক মাধ্যমে এরই মধ্যে ভাইরাল দর্শকের সঙ্গে সাকিবের বাগ্বিতণ্ডার মুহূর্ত। ঘটনাটি নিয়ে কথা বলতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)।
মিরপুরে আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসকে সাকিবের ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। তাঁর দাবি, ভিডিওটা তিনি দেখেননি। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘আমি ভিডিওটা দেখিনি। আমার তাই মন্তব্য করা ঠিক হবে না।’ তবে সাকিবের পাশেই থাকছেন জালাল, ‘সাকিবের অবদান নিয়ে প্রশ্ন করা উচিত ছিল না। সে (দর্শক) যদি ক্রিকেটে সাকিবের অবদানের প্রসঙ্গ উঠিয়ে থাকে, যেটা আমি শুনেছি, দেখিনি। আমরা, আপনারা সবাই জানি, সাকিবের অবদান কী। বাংলাদেশের ক্রিকেটে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অবদান অবশ্যই অস্বীকার করা যাবে না।’
এ মাসজুড়ে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম—কোটা সংস্কার আন্দোলন নিয়ে কমবেশি ফেসবুকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন, বার্তা দিয়েছেন। প্রবাসেও বাংলাদেশের আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে। ব্রাম্পটনে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগা-টরন্টো ন্যাশনালস ম্যাচ শেষে প্রবাসী এক বাংলাদেশি জানতে চান, এমন ঘটনায় (কোটা সংস্কার আন্দোলন) সাকিব কেন নীরব। অন্য এক ভক্তকে অটোগ্রাফ দেওয়ার পর প্রশ্ন করা দর্শকের দিকে এগিয়ে গিয়ে কোটা আন্দোলন নিয়ে প্রশ্নের জবাবে সাকিবের উত্তর, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল এ ব্যাপারে উত্তর দিয়েছেন কিছুটা কূটনৈতিক উপায়ে, ‘দেখুন, এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার। সাকিব সেখানে কী বলেছে, আমি বলতে পারব না। আমি যতটুকু জেনেছি, সাকিবের অবদানের কথা বলা হয়েছে বা ক্রিকেটের অবদান। কোন অবদান বোঝাতে চেয়েছে, সেটা আমি জানি না।’
বাংলা টাইগার্সে সাকিবের দলেই খেলছেন আরেক বাংলাদেশি শরীফুল। প্রথম ম্যাচ হারের পর টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে এখন বাংলা টাইগার্স। আজ রাতে সাকিব-শরীফুলরা খেলবেন সারে জাগুয়ার্সের বিপক্ষে। কানাডা লিগ থেকে ফিরেই এ মাসের শেষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন সাকিব, বিষয়টি জালাল নিজেই নিশ্চিত করেছেন৷

ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে ডারউইনে পা রাখে বাংলাদেশ দল। সফরকারীদের জন্য বিমানবন্দরেই কিছুটা চমক রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিমানবন্দর থেকে বের হওয়ার গেটেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ব্যানার চোখে পড়েছে ক্রিকেটারদের। সেখানে ভেন্যু, ম্যাচ শুরুর দিনক্ষণও উল্লেখ করা আছে।
২৫ মিনিট আগে
বিশ্বকাপ জয়ের উদ্যাপন শেষ হতে না হতেই স্পেনের ফুটবলারদের সামনে খুলে গেছে আরেকটি মঞ্চ। সেটি মাঠের নয়, ইউরোপের দলবদলের বাজার। প্রতি বিশ্বকাপের পরই সেরা পারফরমারদের ঘিরে ক্লাবগুলোর আগ্রহ বেড়ে যায়। তবে এবার যেন সেই চিত্র আরও স্পষ্ট। লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে বিশ্বকাপ জেতা স্পেন দলের একাধিক ফুটবলারকে
২৮ মিনিট আগে
পোর্ট অব স্পেন টেস্টে পাকিস্তানের একাদশে চোখ পড়তেই রীতিমতো অবাক সবাই। অবধারিতভাবেই যাঁর থাকার কথা ছিল, সেই মোহাম্মদ আব্বাসের নামই নেই একাদশে! খোঁজ নিয়ে জানা গেল কোনো চোটও নেই এই পেসারের। তাহলে কেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে নেই আব্বাস?
২ ঘণ্টা আগে
রোববার অমৃতসর সিনিয়রের হয়ে তারন তারনের বিপক্ষে মাত্র ৯১ বলে ২৩৩ রান করেন অভিষেক। ২৫ বছর বয়সী ওপেনারের ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও ২৫ ছক্কায়। স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য; ২৫৬.০৪। সেই ম্যাচে অভিষেকের একটি ছক্কার ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
৩ ঘণ্টা আগে