
জুলাই মাস জুড়ে কোটা সংস্কার আন্দোলনে ক্ষতবিক্ষত পুরো বাংলাদেশ। প্রবাসেও ছড়িয়ে পড়েছে এর ঢেউ। অথচ কানাডায় সাকিব আল হাসানের সামনে যখন প্রশ্নটি এল, বেশ ক্ষোভ ঝেড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল দর্শকের সঙ্গে সাকিবের বাগ্বিতণ্ডার একটি মুহূর্ত।
তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম—কোটা সংস্কার আন্দোলন নিয়ে সবাই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। মাশরাফি–সাকিবের মতো বড় ক্রিকেট তারকারা সেখানে নীরব দর্শকের ভূমিকায়। ব্রাম্পটনে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগা-টরন্টো ন্যাশনালস ম্যাচ শেষে গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি সাকিবের কাছে দর্শক জানতে চাইলেন, চলমান পরিস্থিতিতে তিনি (সাকিব) কেন নীরব। সাকিব সরাসরি কোনো উত্তর না নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চেয়েছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
কানাডায় ভক্ত-সমর্থকের সঙ্গে সাকিবের এই কথা-কাটাকাটির ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিওতে দর্শককে বলতে শোনা যায়, ‘আমি কথা বলছিলাম। আমি তো এমপি নই। নিজের পরিবারের দায়িত্ব নিয়েছি।’ তখন সাকিব কোনো উত্তর না দিয়ে বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাঁকে সরিয়ে নেন।
এ বছরের জাতীয় সংসদ নির্বাচনে সাকিব সংসদ সদস্য (এমপি) হয়েছেন মাগুরা-১ আসন থেকে। আরেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ছয় বছর আগে সংসদ সদস্য হয়েছেন নড়াইল-২ আসন থেকে। সাকিবের মতো মাশরাফিও কোটা সংস্কার আন্দোলন নিয়ে নীরব আছেন।
বাংলা টাইগার্সে সাকিবের দলেই খেলছেন আরেক বাংলাদেশি শরীফুল। প্রথম ম্যাচ হারের পর টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে এখন বাংলা টাইগার্স। আজ রাতে সাকিব-শরীফুলরা খেলবেন সারে জাগুয়ার্সের বিপক্ষে।

৮ গোলের ম্যাচে ৫ বার এগিয়ে-পিছিয়ে যাওয়ার নাটক। প্রথম ৪৫ মিনিটেই পাঁচ গোল, দ্বিতীয়ার্ধে আরও তিন। একদিকে সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবির হ্যাটট্রিক, অন্যদিকে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের দাপট। শেষ পর্যন্ত ইতিহাদের এই গোলবন্যায় ৫–৩ ব্যবধানে জিতেছে এনজো মারেস্কার দল।
১০ ঘণ্টা আগে
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল এবং প্রকল্প প্রস্তুতি-সংক্রান্ত পরামর্শক সেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা স্টেডিয়াম, ন্যাশন
১০ ঘণ্টা আগে
নিজের দেশ থেকে দূরে থাকার কষ্টটাও ভুলতে পারেননি ফারিবা। তিনি বলেন, ‘আমি নিজের দেশে থাকতে পারি না, এটা খুবই দুঃখের। অনেক দিন ধরে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। স্বপ্নটা পূরণ করতে আমি আমার দেশ ছেড়েছি। মানুষের ছোড়া পাথর এড়িয়ে পালিয়েছি।’
১০ ঘণ্টা আগে
পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব নেওয়ার সিদ্ধান্তে বাবর আজমের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ইংল্যান্ড সফরে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানতেন না বলে বাবরের মন্তব্যের পর তাঁকে ব্যঙ্গও করেছেন সাবেক এই পেসার।
১৪ ঘণ্টা আগে