
সংকটাপন্ন অবস্থায় আছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর সুস্থতার জন্য দোয়া চাইছেন বিএনপির বিভিন্ন নেতা-কর্মী এবং সমর্থকেরা। এবার খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে বার্তা দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার একটি হাস্যোজ্জল ছবি পোস্ট করেছেন তামিম। ক্যাপশনে লিখেছেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করি।’
ফুসফুস ও হৃদ্যন্ত্রের সংক্রমণ নিয়ে গত রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। সব মিলিয়ে তাঁর অবস্থা বেশ গুরুতর বলেই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার সুস্থতার জন্য গতকাল বাদ জুমা নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরপর সাংবাদিকদের ফখরুল বলেন, ‘চিকিৎসকেরা বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। তাঁর সুস্থতার জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন।’
খালেদা জিয়ার অসুস্থতায় ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর বড় ছেলে তারেক রহমান লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন।’
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুযারি লন্ডন যান খালেদা জিয়া। দীর্ঘ চিকিৎসা শেষে গত মে মাসের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তিনি। নানা শারীরিক জটিলতায় এরপর আরও বেশ কয়েকবার হাসপাতালের শরণাপন্ন হতে হয়েছে তাঁকে।

শেষ বলে দরকার ছয়। হাতে ২ উইকেট। ব্যাটিংয়ে তখন কায়লা রেনেকে। যিনি আজই প্রথম ওয়ানডে খেলতে নামছেন। শেষ পর্যন্ত জয়ী হলেন রেনেকেই। ছক্কা মেরে দলকে জিতিয়ে নাম লেখালেন বিরল এক রেকর্ডে। যে রেকর্ডে আছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত বছরের নির্বাচনের পর থেকেই বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করছেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এরই মধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের দাবি নির্বাচনে অনিয়মের কোনো সুযোগই
২ ঘণ্টা আগে
চার দল নিয়ে হবে ইয়ুথ ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা দল হবে চ্যাম্পিয়ন।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালে নেপালকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। ললিতপুরের আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশ এবার নেপালকে পেল সেমিফাইনালেই। ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী মার্ক কক্সের শিষ্যরা।
৪ ঘণ্টা আগে