কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে খেলা হয়েছে ১৭৩.২ ওভার। হিসেবে দুই দিনও হয়নি। তবু এই টেস্টের ফল বের করেছে ভারত। দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে জিতে বাংলাদেশকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে ভারত।
২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হয়েছিল দ্বিতীয় টেস্ট। তবে বৃষ্টির বাগড়া, আলোক স্বল্পতায় কেবল ৩৫ ওভার খেলা চালানো গিয়েছিল। পরের দুই দিন (দ্বিতীয় ও তৃতীয় দিন) নানা জটিলতায় খেলা চালানোই সম্ভব হয়নি। পাশার দান বদলে যায় চতুর্থ দিনে এসে। বাংলাদেশকে ২৩৩ রানে অলআউট করে ব্যাটিংয়ের গিয়ার বদলে ফেলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিরা। রেকর্ড বই তছনছ করে ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
প্রথম ইনিংসে ৫২ রানের যে লিড পেয়ে যায় সেটাই ভারতকে কাজে দেয়। পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে ১৪৬ রানে অলআউট করে স্বাগতিকেরা লক্ষ্য পায় মাত্র ৯৫ রানের। ১০৪ বলে খেলা শেষ করে ম্যাচ শেষে আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘আমরা এখানে আড়াই দিন হারিয়ে ফেলেছি। যখন ম্যাচটা চতুর্থ দিনে গড়াল, আমাদের পরিকল্পনা ছিল দ্রুত তাদের (বাংলাদেশ) অলআউট করা। দেখতে চেয়েছি আমরা কত রান করতে পারি।’
ভারত তাদের প্রথম ইনিংসে যে একগাদা রেকর্ড করে, সেখানে ইনিংস সর্বোচ্চ ৭২ রান করেন জয়সওয়াল। খেলেছেন মাত্র ৫২ বল। সেই ইনিংসে দুই সিনিয়র ক্রিকেটার রোহিত (১১ বলে ২৩ রান) ও কোহলি (৩৫ বলে ৪৭ রান) বেধড়ক পিটুনি দিয়েছেন বাংলাদেশের বোলারদের। বিস্ফোরক ব্যাটিংয়ের এমন ঝুঁকি নিতে ভারত প্রস্তুত ছিল বলে উল্লেখ করেন রোহিত, ‘যখন ২৩০ রানে তারা (বাংলাদেশের প্রথম ইনিংসে ২৩৩ রান) অলআউট হয়েছিল, আমরা কত রান করতে পারি সেটা নিয়ে ভাবিনি। তবে কত ওভার পাই সেটার চিন্তাভাবনা ছিল আমাদের। পিচে বোলারদের জন্য কিছু ছিল না। ব্যাটাররা ঝুঁকি নিতে রাজি ছিল এবং আমরাও সুযোগ লুফে নেওয়ার জন্য প্রস্তুত ছিল।’
ভারত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর প্রধান কোচের মেয়াদ শেষ হয়ে যায় রাহুল দ্রাবিড়ের। দ্রুতই দ্রাবিড়ের চেয়ারে বসলেন গৌতম গম্ভীর। নতুন কোচ গম্ভীরের সঙ্গে রোহিতের শুরুটা অবশ্য ভালো হয়নি। রোহিতের নেতৃত্বে শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ গত মাসে হেরেছিল ভারত।
শ্রীলঙ্কা সফর শেষের প্রায় দেড় মাস পর ভারত এবার উড়িয়ে দেয় বাংলাদেশকে। যেখানে প্রথম টেস্টে চেন্নাইয়ে বাংলাদেশকে ২৮০ রানে হারায় ভারতীয়রা। কোচদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন, সে ব্যাপারে রোহিত আজ বলেন, ‘জীবনে আমাদের এগিয়ে যেতে হবে। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কাজ করতে হয়। রাহুল (দ্রাবিড়) ভাই জানালেন তার শেষ। তার সঙ্গে সময়টা দারুণ কেটেছিল। দল হিসেবে আমাদের তো এগিয়ে যেতেই হবে। গম্ভীরের সঙ্গে আমি খেলেছি এবং তার মানসিকতা সম্পর্কে জানি।’

ঘরের মাঠ ডারউইনে প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি জেক ওয়েদারাল্ড। সিরিজের প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে কপাল পোড়ে ওয়েদারাল্ডের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকেই বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় এসেছেন ম্যাথু রেনশ। জায়গা করে নিয়েছেন একাদশেও।
৯ মিনিট আগে
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। ১০১ রানের ইনিংস খেলে হানিফ মোহাম্মদের ৬৪ বছর আগের ঘটনা ফিরিয়ে আসেন তানজিদ। কিন্তু প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানকে নিয়ে হঠাৎ করে তৈরি হয় দুশ্চিন্তা। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে ক্রিকেটপ্রেমীরা এখ
২৬ মিনিট আগে
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে