বাংলাদেশ ম্যাচের একাদশে দুই পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে প্রোটিয়ারা। চোটের কারণে ছিটকে যাওয়া অধিনায়ক টেম্বা বাভুমার জায়গায় একাদশে এসেছেন টনি ডি জর্জি। আর ডেন প্যাটারসনের জায়গায় খেলবেন আনরিখ নর্কিয়া।
আজ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করা হয়।
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম, টনি ডি জর্জি, মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, ম্যাথু ব্রিৎজকে, রায়ান রিকেলটন,আনরিখ নর্কিয়া, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার ও কাগিসো রাবাদা।









