স্টাম্পে লাথি সাকিবের
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্নটা বেশ লম্বা সময় ধরে। মাঠের আম্পারিং ঘরোয়া ক্রিকেটের মানের সঙ্গে সরাসরি জড়িত। বছরের পর বছর ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের মান নিয়ে আঙুল উঠলেও এর কোনো প্রতিকার দেখা যায়নি। এ বছরের জুনে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী আর মোহামেডান। ঘটনাটা আবাহনী ইনিংসের পঞ্চম ওভারে। একটি এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার ইমরান পারভেজের কাছ থেকে সাড়া না পেয়ে স্টাম্পে লাথি মেরে বসেন সাকিব আল হাসান।
কালের পরিক্রমায় আবাহনী-মোহামেডান দ্বৈরথে ছেদ পড়লেও সেদিন সাকিব অতীতের উত্তেজনা ফিরে আসে মাঠে। ঘটনা অবশ্য সে অবধি থেমে থাকেনি। পরের ওভারে শুভাগত হোমের বোলিংয়ের সময় বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করার ঘোষণা দিলে সাকিব আবার নিজের হাতে স্টাম্প উপড়ে ফেলেন। বছরের আলোচিত ঘটনা তো বটেই, বাংলাদেশ ক্রিকেটের কালো অধ্যায়ের একটি হয়ে আছে মাঠে সাকিবের এমন কাণ্ড।
কিপিং গ্লাভস ভাগাভাগি
বছরের আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে আছে কিপিং গ্লাভস ভাগাভাগি তত্ত্ব। এ বছরের সেপ্টেম্বরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসে নিউজিল্যান্ডে। আলোচিত ‘কিপিং গ্লাভস ভাগাভাগি’ তত্ত্বটা আবিষ্কৃত হয় এই সিরিজেই। মাঠে ব্যাটার মুশফিকুর রহিম যতটা ভরসার, উইকেটকিপার মুশফিক ততটাই নড়বড়ে। নানা সময়ে মুশফিকের কিপিং নিয়ে তাই সমালোচনা হয়েছে। অন্যদিকে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের সেরা উইকেটকিপার বলা হচ্ছিল নুরুল হাসান সোহানকে।
সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরেফিরে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন মুশফিক ও সোহান। প্রথম দুই ম্যাচে সোহান, পরের দুই ম্যাচে মুশফিক। পঞ্চম ম্যাচে উইকেটের পেছনে কে দাঁড়াবেন সেটা নির্ভর করবে দুজনের ভাগাভাগি কিপিংয়ের পারফরম্যান্সের ওপর। বিশ্ব ক্রিকেটে এমন কিছু আগে কখনো দেখা গেছে কি না গবেষণার বিষয় হয়ে দাঁড়ায়। ব্যাপারটা নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে পড়েন ডমিঙ্গো। যদিও শেষ পর্যন্ত পুরো সিরিজে কিপিংয়ের দায়িত্ব পালন করেন সোহান।
শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়ে সাকিবের আইপিএল খেলা
করোনা বাধায় কয়েক দফা আলোচনা করেও আলোর মুখ দেখছিল না শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। তবে শেষ পর্যন্ত এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ। তার আগেই অবশ্য আলোচনার টেবিলে বছরের আরেকটি আলোচিত ঘটনা—আইপিএল খেলতে শ্রীলঙ্কা সফর থেকে সাকিবের ছুটি নেওয়া। গত মৌসুমে পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সে ফেরেন সাকিব।
তামিমের বিশ্বকাপে না যাওয়া
চোট আর ব্যক্তিগত ছুটি মিলিয়ে বিশ্বকাপের আগে খুব একটা টি-টোয়েন্টি খেলতে পারেননি তামিম ইকবাল। এর মধ্যে এই সংস্করণে নিজের স্ট্রাইক রেট নিয়ে নানা প্রশ্নেরও সামনে পড়তে হয় তাঁকে। তার পরও কোচ-নির্বাচকদের বিশ্বকাপ ভাবনায় ছিলেন তামিম। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ এক ভিডিও বার্তায় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কথা জানান এই বাঁহাতি ওপেনার।
তামিম জানান, ‘যে জিনিসটা এ সিদ্ধান্ত নিতে আমাকে উদ্বুদ্ধ করেছে সেটি হচ্ছে, আমি শেষ ১৫-১৬টি টি-টোয়েন্টি খেলিনি। আর আমার জায়গায় এত দিন যারা খেলছিল, আমি মনে করি, সেটি কোনোভাবেই ঠিক হতো না যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নিই।’ সেই সময় তো বটেই, বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর বছরের বাকি অংশটাও সরব ছিল তামিমের সরে দাঁড়ানো নিয়ে।
পাকিস্তানের পতাকা ওড়ানো
বছরের শেষভাগে আলোচনার কেন্দ্রে গ্যালারিতে পাকিস্তানের পতাকা ওড়ানো। সপক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনায় বিভক্ত ছিল দেশের ক্রীড়াঙ্গন। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ সফরে আসে পাকিস্তান। মিরপুরের একাডেমি মাঠে জাতীয় পতাকা গেড়ে অনুশীলন করে পাকিস্তান ক্রিকেট দল। পতাকা বিতর্কের সূত্রপাত সেখান থেকেই।
এরপর যেটা শেষ হয়েছে মিরপুরের গ্যালারিতে বাংলাদেশিদের পাকিস্তানের পতাকা ওড়ানো দিয়ে। যে ঘটনায় গ্যালারিতে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। চট্টগ্রামে এমন সমর্থকদের অবাঞ্ছিত ঘোষণা করে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামে একটি সংগঠন। অমান্য করে পাকিস্তানের পতাকা নিয়ে মাঠে ঢুকতে চাওয়া এক সমর্থককে ধাওয়া দেয় সেই ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’।
বিসিবির যত ভুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানা কর্মকাণ্ডও বছরজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হাস্যরসের জন্ম দেয় সাকিবের মাথা কেটে পেসার শহীদুল ইসলামের মাথা বসানো। ঘটনাটা পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে। পাকিস্তান ব্যাটার রিজওয়ানের উইকেট নেওয়ায় বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে সেই ম্যাচে অভিষিক্ত শহীদুলের একটি ছবি পোস্ট করা হয়।
পোস্টটা দেখে কারও বুঝতে অসুবিধা হয়নি, সেটি আসলে শহীদুলের ছবি নয়। ২০১৯ বিশ্বকাপের জার্সি পরিহিত সাকিবের উদ্যাপনের একটি ছবিতে শহীদুলের মাথা বসিয়ে পোস্ট করা হয়। একই সঙ্গে বাংলাদেশ নামের বানান ভুল, নানা সময়ে খেলোয়াড়দের নামের বানান ভুল, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলের জায়গায় প্রথম টেস্ট লেখা—এসব ভুলভ্রান্তি নিয়ে বছরজুড়ে সমালোচনায় ওপরের সারিতেই ছিল বিসিবি।

সিলেটে আজ চতুর্থ দিনেই পাকিস্তানকে ধবলধোলাইয়ের আশায় বুক বেঁধেছিলেন দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। মুড়ি-মুড়কির মতো উইকেট পড়া যেখানে পাকিস্তান ক্রিকেটের ‘ট্রেন্ডে’ পরিণত হয়েছে, তাতে এমনটা হলেও অবাক হওয়ার কিছু থাকত না। কিন্তু সব রোমাঞ্চ জমে রয়েছে পঞ্চম দিনের জন্য। বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট আর পাকিস্তা
৩ মিনিট আগে
মিরপুর টেস্টে উইকেটের পেছন থেকে মোহাম্মদ রিজওয়ানকে বলা লিটন দাসের একটা কথা বেশ ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্য সে কথা নিশ্চয়ই রিজওয়ানের কাছেও পৌঁছেছে। রিজওয়ানের সঙ্গে মনস্তাত্ত্বিক খেলায় খেলতে লিটন কি আজও কিছু বলেছেন? নইলে রিজওয়ান ওভাবে কেন তর্ক জড়াবেন লিটনের সঙ্গে। দুজনের তর্ক থামাতে শেষ
১ ঘণ্টা আগে
কদিন আগেই বিশ্বকাপের দল দিয়েছে ফ্রান্স। গতকাল ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও। কার্লো আনচেলত্তির দল ঘোষণার পর ‘কেমন হলো ব্রাজিলের দল’ এই আলোচনা যেমন আসছে, তেমনি আলোচনায় আসছে—‘কেমন হবে আর্জেন্টিনা দলও’।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। কখনো কখনো পাকিস্তান ফিরলেও লাগামটা থাকছে বাংলাদেশের হাতেই। এবার সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের জয় কেবল সময়ের অপেক্ষা। তাতে পাকিস্তানের বিপক্ষে টানা চারবার টেস্ট জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে