
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজম, ফখর জামানদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের এখানে জায়গা হয়নি। দল ঘোষণায় রয়েছে আরও চমক।
ফখরকে নিয়ে শঙ্কার কথা আগেই জানিয়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার। সূত্রের বরাতে পাকিস্তানি এই সংবাদমাধ্যম জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় বর্তমানে তিনি পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন। বাংলাদেশ সিরিজের দলে তাঁর জায়গা হয়নি। আজ শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অভিষেকের অপেক্ষায় আছেন ৬ ক্রিকেটার। যাঁদের মধ্যে ফারহানের শুধুই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে।
বাবর-ফখরের মতো তারকা ক্রিকেটার সাইম আইয়ুবও নেই বাংলাদেশ সিরিজের দলে। যাঁদের মধ্যে বাবরের বাদ পড়া নিয়ে আলোচনা হচ্ছে বেশি। তিনি সবশেষ গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করেছিলেন।
ফারহান বাদে বাকি পাঁচ পাকিস্তানির এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সেই পাঁচ পাকিস্তানি হলেন আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ ও শামাইল হোসেন। সামাদ, সাদাকাত, সাদ মাসুদ এবং শামাইল হোসেন পাকিস্তান শাহিনস দলে ছিলেন। তাঁরা কদিন আগে আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পাকিস্তান শাহিনস-ইংল্যান্ড লায়নস সিরিজের বাকি অংশ বাতিল হয়ে গিয়েছে।
ফারহান ৩৮৩ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন। করেছেন দুই সেঞ্চুরি। তাতে পেছনে পড়ে গেছেন বিরাট কোহলি। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি করেছিলেন ৩২১ রান।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলেছে ৬ ম্যাচ। যার মধ্যে দুটিতে একাদশে ছিলেন ফখর। সুপার এইটে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন তিনি। করেছেন ১০৯ রান। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করেছেন তিনি। সেই ম্যাচে ৬৫ রানে জিতলেই পাকিস্তান উঠে যেত সেমিফাইনালে। তবে লঙ্কানদের বিপক্ষে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান জেতে ৫ রানে।
সূচি অনুযায়ী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরে হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ও ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থা বিরাজ করছে। পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে পাকিস্তানি সংবাদ জিও সুপারের এক প্রতিবেদনে জানা গেছে। সূত্রের বরাতে জানা গেছে, ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা বা নিরাপত্তাজনিত ঝুঁকি না থাকলেই কেবল পাকিস্তান দল বাংলাদশ সফর করবে। ৮ মার্চ বাংলাদেশে আসার কথা পাকিস্তান দলের।
বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তান দল
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা, শামাইল হোসেন

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
৫ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
৭ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৭ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
১১ ঘণ্টা আগে