
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক সপ্তাহও বাকি নেই, সেই মুহূর্তে বড় এক ধাক্কাই খেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যে ভারত-পাকিস্তান ম্যাচ আইসিসির কাছে সোনার ডিম পাড়া রাজহাঁস, সেই ম্যাচটাই এখন মাঠ গড়াবে না। গতকাল থেকে এই ইস্যু নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা কথাবার্তা।
বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের সিদ্ধান্ত জানানোর শেষ দিন ছিল আজ। তবে এক দিন আগেই গতকাল পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল জানানো হয়েছে, সরকারের সিদ্ধান্তেই ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান খেলবে না ভারতের বিপক্ষে। ঠিক তার কয়েক ঘণ্টা পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল ইস্যুতে আইসিসির সঙ্গে আলোচনা না করা পর্যন্ত কোনো মন্তব্য বিসিসিআই করবে না। রাজীব বলেন, ‘আইসিসি বড় এক বিবৃতি দিয়েছে। তারা স্পোর্টসম্যানশিপ নিয়ে কথা বলেছে। আইসিসির সঙ্গে আমরা পুরোপুরি একমত। আইসিসির সঙ্গে কথা না বলা পর্যন্ত বিসিসিআই কোনো মন্তব্য করবে না।’
পাকিস্তান সরকারের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে বড় চিন্তায় পড়ে গেছে আইসিসি। পাকিস্তান সরকারের সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘আইসিসি এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছে। এ ধরনের অংশগ্রহণের অবস্থান একটি বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—যেখানে যোগ্যতা অর্জনকারী সব দল নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হয়।’ পিসিবি তাদের সিদ্ধান্ত বদলে ভারতের সঙ্গে খেলবে বলে এখনো আশা করছে আইসিসি।
নিরাপত্তার অজুহাত দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিসিবি ও বাংলাদেশ সরকার ভারতে বিশ্বকাপে নিজেদের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। বিসিবি বারবার নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি তুললেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। গত ২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ড নিয়ে আইসিসি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা করেছে। সেদিনই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে আইসিসি অবিচার করেছে। এমনকি সরকারের সিদ্ধান্তে পাকিস্তান বিশ্বকাপও বয়কটও করতে পারে বলে জানিয়েছিলেন তিনি।
২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেছিলেন নাকভি। সেদিনই তিনি জানিয়েছিলেন, ২ ফেব্রুয়ারির মধ্যে বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের পর বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত না হলে ২৫০ কোটি ভারতীয় রুপি ক্ষতি গুনতে হতে পারে আইসিসিকে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৩৫ কোটি টাকা। এদিকে এক প্রতিবেদনে পিটিআই জানিয়েছে, র্যাঙ্কিংয়ে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইসিসি। টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে দলটির পয়েন্ট কেটে নেওয়া হতে পারে। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজ বাতিল করতে পারে বড় দলগুলো।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্রের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আসতে পারে বলে পিটিআইয়ের এক প্রতিবেদনে জানা গেছে। একই খবর প্রকাশ করেছে ক্রিকবাজও। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে পাকিস্তান।

১১ ম্যাচে ১৮৭ রান—এই পরিসংখ্যান দিয়ে ২০২৬ বিপিএলে মাহমুদউল্লাহ রিয়াদকে পুরোটা বিচার করা যাবে না। যারা তাঁর খেলা দেখেছিলেন, তাঁরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সদ্য শেষ হওয়া বিপিএলে তাঁর কী ইমপ্যাক্ট ছিল। অথচ এই বিপিএলে খেলতে পারবেন কি না, সেটা নিয়েই ছিল সন্দেহ।
১৯ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর থেকেই ক্রিকেটবিশ্বে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে নিজেদের মতো করে মন্তব্য করছেন সাবেক ক্রিকেটাররা। পিছিয়ে নেই পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি। ভারত-পাকিস্তান ইস্যু টেনে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
৪১ মিনিট আগে
সবকিছু ঠিকঠাক থাকলে এখন বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকত বাংলাদেশ। লিটন দাস-তানজিদ হাসান তামিম-মোস্তাফিজুর রহমানরা ওয়ার্ম-আপ ম্যাচ খেলতেন আফগানিস্তানের বিপক্ষে। তবে সরকারি সিদ্ধান্তে ভারতে বিশ্বকাপ পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশি
১ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-১৬ নারী সাফে জয়রথ ছুটছে বাংলাদেশের। ভুটানকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের মেয়েরা আজ হারিয়েছে ভারতকে। টুর্নামেন্টে ২ ম্যাচে ১৪ গোল দেওয়া বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো গোল হজম করেনি।
৪ ঘণ্টা আগে