
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর থেকেই ক্রিকেটবিশ্বে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে নিজেদের মতো করে মন্তব্য করছেন সাবেক ক্রিকেটাররা। পিছিয়ে নেই পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি। ভারত-পাকিস্তান ইস্যু টেনে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত হয়েছিল মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ায়। এরপর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিসিবির অনুরোধ রাখেনি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। উল্টো বাংলাদেশকে সিদ্ধান্ত থেকে সরে আসতে বারবার আলোচনায় বসেছে আইসিসি।
তাতে অবশ্য কোনো লাভ হয়নি। ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অটুট ছিল বিসিবি। শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। বাংলাদেশ বাদ পড়ার পর প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়ে রেখেছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। শেষ পর্যন্ত বয়কটের পথে না হাঁটলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে জানিয়েছে দেশটির সরকার। পাকিস্তানের এই সিদ্ধান্তে দুঃখ পেয়েছেন আফ্রিদি। তবে সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তিনি।
এক্সে আফ্রিদি লিখেছেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, রাজনীতি যেখানে দরজা বন্ধ করে দেয়, ক্রিকেট সেখানে নতুন দরজা খুলে দিতে পারে। দুঃখজনকভাবে পাকিস্তান এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না। আমি আমার সরকারের সিদ্ধান্তকে সমর্থন করি। এখন আইসিসির উচিত এটা প্রমাণ করা যে–কথার মাধ্যমে নয়, সিদ্ধান্তের মাধ্যমে যে তারা নিরপেক্ষ, স্বাধীন এবং সব সদস্য দেশের প্রতি ন্যায়সঙ্গত।’
এর আগে গত বছর এজবাস্টনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতের সাবেক ক্রিকেটাররা। ক্রীড়াঙ্গনে রাজনীতি প্রবেশ করায় সে সময়ও ক্ষোভ প্রকাশ করেছিলেন আফ্রিদি, ‘খেলাধুলা মানুষকে কাছাকাছি আনে। কিন্তু যদি সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকে পড়ে, তাহলে আমরা কীভাবে এগোবে? কখনও কখনও একটি ‘খারাপ ডিম’ সবার জন্য পরিস্থিতি নষ্ট করে দেয়।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৪ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৮ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১০ ঘণ্টা আগে