শ্রীলঙ্কা ও পাকিস্তান দুটি দেশই এশিয়া মহাদেশে হলেও যেন মনে হয় তারা দুই মেরুতে। লঙ্কায় প্রায়ই হচ্ছে মুষলধারে বৃষ্টি। তাতে এবারের এশিয়া কাপ কিছুটা রং হারাচ্ছে। অন্যদিকে পাকিস্তানে সূর্যের প্রখর তাপে যেন টেকাই দায়। তবে আবহাওয়া নিয়ে মাথা ঘামাচ্ছেন না হারিস রউফ।
হাইব্রিড মডেলে হচ্ছে এবারের এশিয়া কাপ। ১৩ ম্যাচের মধ্যে পাকিস্তানে হওয়ার কথা ৪ ম্যাচ ও শ্রীলঙ্কায় ৯ ম্যাচ। পাকিস্তানে এরই মধ্যে ৪ ম্যাচ হয়েছে, যার মধ্যে সর্বশেষ ম্যাচ ছিল গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ। গড় তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও তা অনুভূত হচ্ছিল ৪২ ডিগ্রির মতো। ধারাভাষ্যকাররা বারবার তা বলেছেন।
আবহাওয়া যেমনই হোক, রউফের তা নিয়ে যেন কোনো চিন্তাই নেই। মাঠের পারফরম্যান্সেই যেন তাঁর সম্পূর্ণ মনোযোগ। ৬ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। নাঈম শেখ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ—এই চার ব্যাটারের উইকেট নিয়েছেন রউফ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানি পেসার বলেন, ‘গরম ছিল ঠিকই, তবে পেশাদার খেলোয়াড়দের এসব মানিয়ে নিতে হয়। এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি। ঘরের মাঠ এটা। ভক্ত-সমর্থকদের আশা অনুযায়ী পারফর্ম করেছি আমরা। ম্যাচ জিতে তাই অনেক খুশি। প্রতিপক্ষ যা-ই হোক, বোলিং ইউনিট হিসেবে আমাদের পরিকল্পনা আলোচনা করি। সেগুলো কাজে লাগানোর চেষ্টা করি।’
এবারের এশিয়া কাপে প্রতিপক্ষকে রীতিমতো ভড়কে দিচ্ছেন পাকিস্তানি পেসাররা। এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী রউফ। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানি এই পেসার। র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। আর ১৩ ধাপ এগিয়ে ৬৮ নম্বরে আছেন নাসিম শাহ। শাহিন, নাসিম দুই বোলারই টুর্নামেন্টে নিয়েছেন ৭টি করে উইকেট।

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
১০ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
১২ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
১৩ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
১৬ ঘণ্টা আগে