
হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট শুরু করেছিল শ্রীলঙ্কা। গ্রুপ টুতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫১ রানে হেরে যায় তারা। দ্বিতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে জিততেই হবে লঙ্কানদের। হারলে সুপার এইটেই বিশ্বকাপ যাত্রা থেমে যাবে আয়োজকদের। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা লড়াই ছাড়াও আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।
ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপ
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড
সন্ধ্যা ৭টা ৩০ মি., সরাসরি
টি স্পোর্টস, নাগরিক টিভি
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
আতালান্তা-ডর্টমুন্ড
রাত ১১টা ৪৫ মি., সরাসরি
রিয়াল মাদ্রিদ-বেনফিকা
রাত ২টা, সরাসরি
সনি টেন ২, ৩
জুভেন্তাস-গ্যালাতাসারাই
রাত ২টা, সরাসরি
সনি টেন ৫
পিএসজি-মোনাকো
রাত ২টা, সরাসরি
সনি টেন ১

নিউজিল্যান্ডের নামের পাশে পয়েন্ট একটা আছে বটে, শ্রীলঙ্কার সেটিও নেই। তবে তা থাকুক আর না থাকুক—সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে দুই দলের জন্যই চাই জয়। কাজেই নামে এটি সুপার এইটের ম্যাচ হলেও শ্রীলঙ্কা কিংবা ইংল্যান্ডের জন্য তা নকআউটের শামিল!
৩২ মিনিট আগে
ব্যক্তিগত ছুটিতে গত ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর থেকেই সবার কৌতুহল কবে দেশে ফিরবেন বিসিবি বস! বিষয়টি নিয়ে দিন দশেক ধরেই অনেক আলোচনা হচ্ছে ক্রিকেট পাড়ায়।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৩ থেকে ২৬ আগস্ট পর্যন্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আজ এক বিবৃতিতে সিরিজের সূচি ও ভেন্যুর নাম প্রকাশ করেছে সংস্থাটি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার অবসান ঘটিয়ে নিজের জন্মভূমি ইংল্যান্ডে ফিরে গেছেন কিউবা মিচেল। ইংলিশ ফুটবলের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটি এফসিতে যোগ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আজ এমনটা জানান বাংলাদেশের এই মিডফিল্ডার।
১০ ঘণ্টা আগে