
বছর দু-এক আগে বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছে চরম বিতর্কের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির চাপে সাকিব সেই বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সেই চুক্তি থেকে সরে আসেন। গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর শুধু সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারই থমকে যায়নি, দূতিয়ালি বা বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার কার্যক্রমও তাঁর থমকে গেছে। কোনো বিজ্ঞাপন কিংবা শুটিংয়েও তাঁর আগের সেই ব্যস্ততা নেই।
ব্যস্ততা থাকবে কী করে, সাকিব দেশেই ফিরতে পারছেন না প্রায় ৮ মাস হয়ে গেল। লম্বা সময় পর সাকিব বিজ্ঞাপন বা দূতিয়ালির কাজে ফিরেছেন। সেটি একটি জুয়ার কোম্পানির বিজ্ঞাপন দিয়ে। ‘১এক্সব্যাট’ নামে বেশ পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পোস্ট করা হয়েছে আবার ইফতারির কিছুক্ষণ আগে। আজ সন্ধ্যায় শুরু হচ্ছে আইপিএল। সেটি সামনে রেখেই হয়তো বাংলাদেশের বিপুল দর্শকদের লক্ষ্য করে সাকিবকে দিয়ে এই প্রচারণা শুরু করেছে ‘১এক্সব্যাট’।
সাকিব এখন বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নন, বাংলাদেশেও নেই। এ ধরনের বিজ্ঞাপন করতে কোনো বাধা নেই। কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনে প্রকাশ্যে জুয়া-সম্পর্কিত যেকোনো কার্যক্রম নিষিদ্ধ। সাকিবের এই বিজ্ঞাপন নিশ্চয়ই তাঁর বাংলাদেশি অনুসারীদের লক্ষ্য করে দেওয়া হয়েছে।
সাকিব আপাতত যুক্তরাষ্ট্রে আছেন পরিবারের সঙ্গে। কদিন আগে তিনি ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে গেছেন। ক্রিকেটে আগের মতো খেলার ছাড়পত্র পেলেও কবে মাঠে ফিরছেন, সেটি এখনো নিশ্চিত নয়। জাতীয় দলে আর আদৌ খেলতে পারবেন কি না, বলার উপায় নেই এই মুহূর্তে।

জিততেই যেন ভুলে গেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর ওয়ানডে সিরিজের শুরুটাও লঙ্কানদের হলো বাজেভাবে। হারের পর শাস্তিও জুটল শ্রীলঙ্কার কপালে।
২৬ মিনিট আগে
বয়স হয়ে গেছে ৪১ বছর। তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে তো সেটা বোঝার কোনো উপায় নেই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক রেকর্ড গড়া রোনালদোর মুখও চলছে সমান তালে। আন্তর্জাতিক ফুটবলের ম্যাচের আগের দিন বিস্ফোরক মন্তব্য করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
আর্জেন্টাইনরা তো বটেই, পুরো বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইনপ্রেমীদের চোখ এখন ৬ অক্টোবরের দিকে। সেদিন আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। এরই মধ্যে সেই ম্যাচের দল দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরিকল্পনাও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) হাতে নিয়েছে। এমন সময়ে আর্জেন্টিনা পেল দুঃসং
১ ঘণ্টা আগে
১৯৮৬ সিউল এশিয়াডে বক্সার মোশাররফ যে ব্রোঞ্জ জিতেছিলেন, তার একটি মাহাত্ম্য ছিল। এশিয়াডের একক ইভেন্টে সেটিই ছিল বাংলাদেশ প্রথম এবং একমাত্র পদক। ‘ছিল’ বলতে হচ্ছে; কারণ, এবার এশিয়াডের উশুর ৫২ কেজির ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন জিন্নাত আক্তার। ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের একাকী ক্লাবে একজন সঙ্গী পেয়ে খুশি
২ ঘণ্টা আগে