স্মৃতি বিস্মৃত হওয়ার নয়। অতীতের কোনো স্মৃতি কোনো না কোনোভাবে আপনার মনে পড়বেই। আন্দ্রে রাসেলেরও হয়তো গতকাল আইপিএলে ইশান্ত শর্মার দুর্দান্ত এক ইয়র্কারে আউট হওয়ার পর পুরোনো স্মৃতি মনে পড়েছে।
রাসেলের সেই দুঃসহ স্মৃতিতে মোস্তাফিজুর রহমানের নাম জড়িয়ে আছে। দিল্লি ক্যাপিটালসের পেসার ইশান্তর টো ক্রাশারে রাসেল যেভাবে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেলেন, তেমন ঘটনা ঘটেছিল ২০১৬ আইপিএলেও। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হুবহু এমন ঘটনারই মুখোমুখি হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার। আরও নির্দিষ্ট করে বললে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজের বলে।
তাঁর ব্যাটে যখন বেদম পিটুনি খেয়ে দিশেহারা হন বোলাররা, সেদিন উইকেট বাঁচাতে নিজেই দিশেহারা হয়েছিলেন রাসেল। আজ থেকে আট বছর আগে ক্যারিবিয়ান ব্যাটারের বিপক্ষে নিখুঁত এক ইয়র্কার করেছিলেন মোস্তাফিজ। ব্লক হোলে করা তাঁর ইয়র্কারের কোনো জবাব ছিল না রাসেলের হাতে। যার ফল মুখ থুবড়ে মাটিতে পড়ে অসহায়ভাবে দেখতে হয়েছে নিজের উইকেট ভাঙার দৃশ্য।
গতকাল যেমনটা করেছেন ভারতের অভিজ্ঞ পেসার ইশান্ত। ৩৯ বছর বয়সী পেসারের ১৪৪ গতির ইয়র্কারের কোনো প্রতি উত্তর ছিল না রাসেলের সামনে। এতটাই নিখুঁত ছিল যে চলে যাওয়ার সময় হাতে তালি দিতে বাধ্য হন রাসেলও।
রাসেলকে আউট করে দিল্লিকে একটা বিব্রতকর রেকর্ড থেকেও রক্ষা করেছেন ইশান্ত। তা না হলে সাত দিনের ব্যবধানে আইপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ত কলকাতা নাইট রাইডার্স। ১৯ ওভার শেষে কলকাতার রান ছিল ৫ উইকেটে ২৬৪। শেষ ওভারে ১৪ রান করলেই রেকর্ড হয়ে যেত।
১৯ বলে ৪১ রান করে আউট হওয়া রাসেল সে সময় তলোয়ারের মতো ব্যাট চালাচ্ছিলেন। কোনো কিছুই তাঁর পথে বাধা হতে পারছিল না। এমন মুহূর্তেই শেষ ওভারের প্রথম বলেই ইশান্তর সেই দুর্দান্ত ইয়র্কার। পরে আরও একটি উইকেট নিয়ে কলকাতার স্কোর ২৭২-এর বেশি হতে দেননি তিনি।
কলকাতা যা করেছে, তাতে কী কম হয়েছে? আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর গড়েছে। সর্বোচ্চ ২৭৭ রানের রেকর্ডটি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে গত ২৭ মার্চ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ১৬৬ রানে অলআউট, ১০৬ রানের জয় পান রাসেলরা।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
৬ ঘণ্টা আগে
কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
১০ ঘণ্টা আগে