এবারের ওয়ানডে বিশ্বকাপটা দুর্দান্ত জমেছে। ২ জয় নিয়েও কোনো দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে আবার কারও ৬ জয় পাওয়ার পরও বাদ পড়ার শঙ্কা রয়েছে। তবে টুর্নামেন্টের ১০ দলের মধ্যে শুধু বাংলাদেশ ও ইংল্যান্ডের শেষ চারে যাওয়ার সুযোগ নেই।
বাকি ৮ দলের মধ্যে আজ পুনেতে মুখোমুখি হওয়া আফগানিস্তান–শ্রীলঙ্কারও শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে। সম্ভাবনাটা কোন দলের বেশি হবে তা ম্যাচ শেষেই জানা যাবে। তার আগে অবশ্য টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।
দুই দলই বিশ্বকাপে সমান তালে এগিয়ে যাচ্ছে। ৫ ম্যাচে ২ জয় পেয়েছে। পয়েন্ট সমান ৪ হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় তালিকার ৫ নম্বরে আছে শ্রীলঙ্কা। অন্যদিকে ৭ নম্বরে আফগানিস্তান। দুই দলই শেষ ম্যাচে জয় পেয়েছে। তবে আজ সব মিলের অবসান হবে। কোনো এক দলকে যে জয় বা পরাজয় মেনে নিতে হবে। আর যারা জিতবে তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
একাদশে আজ দুই দলই পরিবর্তন এনেছে। আফগানিস্তানের একজনের পরিবর্তে দুজন বদলি করেছে শ্রীলঙ্কা। আফগানরা স্পিনার নূর আহমেদের পরিবর্তে বাঁহাতি পেসার ফজলহক ফারুকিকে নিয়েছে। অন্যদিকে ওপেনার কুশল পেরেরার বদলি হিসেবে অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার দিমুথ করুনারত্নেকে নিয়েছে লঙ্কানরা। দিমুথের সঙ্গে একাদশে সুযোগ পেয়েছেন দুষ্মন্ত চামিরাও। তাঁকে জায়গা দিতে বাদ পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা পেসার লাহিরু কুমারা।
আফগানিস্তানের একাদশ:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা।

এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ঘোষণা করেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি। টুর্নামেন্টের পুরো ১৪ দল ঠিক না হলেও কে কোন গ্রুপে, সেটা গতকাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে। বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার ‘বি। অ্যারন ফিঞ্চের কা
২৭ মিনিট আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হেরেছিল ইংল্যান্ডের কাছে। তবে বিশ্বকাপ পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বদলে যাওয়া ফ্রান্সকে। নেশনস লিগে তুরস্ক-বেলজিয়ামের বিপক্ষে টানা জয় পেয়েছে ফরাসিরা। আজ রাতে তারা হ্যাটট্রিক ম্যাচ জিততে খেলবে ইতালির বিপক্ষে। ঘরের মাঠে ফ্রান্স
১ ঘণ্টা আগে
কলকাতা এখন উৎসবের নগরী। প্রথমবারের মতো ব্রাজিল দল খেলতে এসেছে বলে কথা। গতকাল ব্রাজিলের ৯০ জনের বিশাল বহর কলকাতায় পৌঁছেছে। দল ও কোচিং স্টাফের সদস্যরা তো আছেনই। এমনকি শেফ-হাইজিন ম্যানেজারও নিয়ে এসেছে ব্রাজিল ফুটবল দল।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরে আসিয়ান কাপ শেষ করেছে বাংলাদেশ। বড় ব্যবধানে হারের রেশ কাটতে না কাটতেই আলোচনায় জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা। ইন্দোনেশিয়ার এলেনা নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সঙ্গে নাইট ক্লাবের একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
২ ঘণ্টা আগে