Ajker Patrika

হারের প্রহর গুনছে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১১: ০৬
হারের প্রহর গুনছে বাংলাদেশ
স্বীকৃত ব্যাটার হিসেবে টিকে আছেন কেবল মুশফিক। ছবি: এএফপি

আরও একদফা ব্যাটারদের ব্যর্থতায় ম্যাকাই টেস্টে বাংলাদেশের জন্য হার এখন সময়ের অপেক্ষা। দ্বিতীয় সেশন শেষে সফরকারীদের সংগ্রহ ৮ উইকেট ৯৫ রান। ইনিংস হার এড়াতে আরও ৫১ রান করতে হবে তাদের।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৪৬ রানের লিড নিলেও লড়াইয়ে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসের বাজে ব্যাটিংয়ের ব্যর্থতা কাটিয়ে দারুণ কিছুই করতে হতো ব্যাটারদের। কিন্তু দ্বিতীয় ইনিংসেও একই দৃশ্যের অবতারণা। এবারও ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সে ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

৩৯ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শুরু করে বাংলাদেশ। ক্রিজে শান্ত ও মুশফিক টিকে থাকায় তখনো আশা বেঁচে ছিল অতিথিদের। কিন্তু অল্প সময়ের ব্যবধানে শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ ফিরলে কার্যত সব আশা শেষ হয় বাংলাদেশের। টানা তিন উইকেট হারানো দলটির সামনে এরপর শুরু হয় ইনিংস হার এড়ানোর লড়াই। সে লড়াইয়ে উতরে যাওয়াটাও এখন ভীষণ কঠিন তাদের জন্য।

২৯ রানে অপরাজিত আছেন মুশফিক। ৮ রান নিয়ে শেষ সেশনে তাঁর সঙ্গে ব্যাট করতে নামবেন তাসকিন আহমেদ। শেষ ২ উইকেট হাতে রেখে ৫১ রান করতে হলে অসামান্য দৃঢ়তা দেখাতে হবে বাংলাদেশকে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডদের সামনে এই সমীকরণ মেলানো যে প্রায় অসম্ভব, এই প্রেক্ষাপটে সেটা বললেও খুব ভুল হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত