
টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটন দাসের সঙ্গে মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বের আর্মব্যান্ড পরবেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর লক্ষ্যের সবটা এখন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপজুড়ে।
বিসিবি মেয়াদ বাড়ানোর পর প্রথমবার লিটনের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ শুরু হবে আগামীকাল থেকে। তার আগে আজ নিজেদের লক্ষ্য, দলের অবস্থা, পরিকল্পনাসহ নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন লিটন। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমাদের আসল লক্ষ্য বিশ্বকাপ, আমরা জানি এশিয়াতে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) না। সেভাবেই চিন্তাভাবনা করব। যেহেতু আমাদের বন্ডিং হয়েছিল খুবই ভালো। শেষ বিশ্বকাপেও (২০২৬) ভালো প্রস্তুতি ছিল। চেষ্টা করব দলটাকে যেন সেখান থেকেই ভালো করে ধরে রাখা যায়।’
বিশ্বমঞ্চে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার খুব কাছেই ছিলেন লিটন। তাঁর অধীনেই ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি। মোস্তাফিজ রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার ইস্যুতে পরিস্থিতি জটিল হলে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চাইলেও এই দাবি মেনে নেয়নি আইসিসি। বাংলাদেশকে বাদ দিয়ে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছিল, তখন মিরপুরে হয়েছিল অদম্য টি-টোয়েন্টি কাপ। এক-দেড় মাস আগের সেই ঘটনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে লিটন আজ বলেন, ‘আমার মনে হয় অবশ্যই মুভ অন করেছে। বিশ্বকাপের সে সময়টাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি। ক্রিকেটাররা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছে। যেহেতু আন্তর্জাতিক খেলা, সব খেলাই প্রত্যেক ক্রিকেটারের জন্য খুবই জরুরি।’
ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করলেও টি-টোয়েন্টিতে রাখা হয়নি মোস্তাফিজুর রহমান-নাহিদ রানাদের। আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে এই দুজনকে। এই প্রসঙ্গে লিটন বলেন, ‘বোলারদের জন্য খুবই সহজ ব্যাপারটা। বিশ্রাম দিয়ে খেলানো। আপনারাও জানেন যে দুজন (রানা এবং মোস্তাফিজ) নেই। তারা বাংলাদেশের জন্য বড় সম্পদ। আমি চাই না তারা টানা ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। সামনে আমাদের ওয়ানডেতে অনেক খেলা আছে, টেস্টেও আছে। এদিক দিয়ে চিন্তা করেই পরিবর্তন আনা হয়েছে। যেহেতু বিশ্বকাপ অনেক দেরি, প্লেয়ারদের ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ আছে।’

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
১ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
৩ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৪ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৭ ঘণ্টা আগে