
মাঠ ছাড়ার সময় কিছুটা আবেগের অবতারণা হলো। অ্যানফিল্ডের চেনা গ্যালারির দিকে তাকালেন মোহাম্মদ সালাহ। এরপর দর্শকদের উদ্দেশে হাত নাড়িয়ে অভিবাদন জানালেন। ভক্তরাও সম্মান জানাতে ভুল করেননি। দাঁড়িয়ে করতালিতে মিশরীয় ফরেয়ার্ডকে অভ্যর্থনা জানান। একই সঙ্গে সবার মনে একটি প্রশ্নও জমা হয়—এটাই কি তবে লিভারপুলের জার্সিতে সালাহর শেষ ম্যাচ?
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিততে বেগ পেতে হয়নি লিভারপুলকে। ৩-১ গোলের জয়ে প্রিমিয়ার লিগের টেবিলের সেরা চারে টিকে আছে মার্সিসাইডের ক্লাবটি। কিন্তু সালাহ এভাবে মাঠ থেকে উঠে যাওয়ায় পয়েন্টের হিসেবটা যেন এদিন গৌণ হয়ে দাঁড়িয়েছে। কিছু দিন আগেই তারকা ফুটবলার ঘোষণা দিয়েছেন,—এটাই অ্যানফিল্ডে তাঁর শেষ মৌসুম। তার আগে লিভারপুলের হয়ে আরও কিছু ম্যাচ খেলার কথা সালাহর। প্যালেসের বিপক্ষে ম্যাচে শঙ্কা তৈরি করেছে হ্যামস্ট্রিংয়ের চোট।
ম্যাচের ৬০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সালাহ। তার আগে ম্যাচে দুইবার ফাউলের স্বীকার হন। লিগে এখনো চার রাউন্ড বাকি আছে লিভারপুলের। তার আগে ফিট হয়ে সালাহ ফিরতে পারবেন কি না, এমন প্রশ্ন করা হয়েছিল রেডদের প্রধান কোচ আর্নে স্লটের কাছে। এই প্রসঙ্গে সবাইকে অপেক্ষায় রাখলেন তিনি।
স্লট বলেন, ‘আমরা জানি না (সালাহ ফিরতে পারবেন কি না)। এটাই সবচেয়ে সৎ উত্তর। যদি বলি সালাহর ফেরার সম্ভাবনা আছে, তাহলে সেটাই শিরোনাম হয়ে যাবে। তাই আমরা শুধু অপেক্ষা করছি।’
তবে সালাহকে নিয়ে আশাবাদী স্লট, ‘মৌসুম শেষ হতে আর চার সপ্তাহ বাকি। খুব বেশি ম্যাচ নেই, তাই সালাহর চোট কতটা গুরুতর এবং সে ফিরতে পারবে কি না—সেটা সময়ই বলবে। সে সব সময় নিজের শরীরের খুব ভালো যত্ন নেয়। আশা করি, সে যত দ্রুত সম্ভব সেরে উঠবে এবং মৌসুমের শেষ অংশে খেলতে পারবে।’

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৬ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৭ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৮ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৯ ঘণ্টা আগে