২০০৬ সালে প্রথম টেস্ট অভিষেকের পর মুশফিকুর রহিম টেস্ট খেলেছেন ৮০টি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। এদিকে মুশফিকের প্রায় পাঁচ বছর পর টেস্ট অভিষেক হওয়া বিরাট কোহলির টেস্ট ম্যাচের সংখ্যা শতক ছাড়িয়েছে। মুশফিক ও কোহলির টেস্ট সংখ্যাই বলে দিচ্ছে বাংলাদেশ তুলনামূলক কম টেস্ট খেলার সুযোগ পায়।
এবার সেই আক্ষেপ কিছুটা ঘুচতে যাচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কল্যাণে। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত চার বছর মেয়াদে ৪০টির বেশি টেস্ট খেলবে বাংলাদেশ, যার বেশিরভাগই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সঙ্গে ৭০টির বেশি ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টোয়েন্টি খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৩ থেকে ২০২৭ সালের সম্ভাব্য এফটিপিতে এমনটা জানা গেছে।
এবারের এফটিপিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশগুলোয় সিরিজ খেলতে যাওয়ার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ, সেটির ইঙ্গিত মিলেছিল গত সপ্তাহে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কথায়। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সর্বশেষ ইংল্যান্ডে গিয়েছিল ২০১০ সালে। আর অস্ট্রেলিয়ায় গিয়েছিল ২০০৮ সালে।
নতুন এফটিপিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে। এটি সমাধান করার জন্য আমরা বোর্ডগুলোর সঙ্গে কথা বলেছি। বেশ কিছু ইতিবাচক দিক আমরা পেয়েছি। আশা করছি পরবর্তী এফটিপি যেটা আসবে, তাতে কিছু প্রতিফলন দেখা যাবে।’

বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছে নরওয়ে। রাজধানী ওসলোতে সোমবার আরলিং হালান্ডদের স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় নরওয়ের ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ অভিযান।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ যাত্রা থেমেছে নরওয়ের। দল বিদায় নিলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে আরলিং হালান্ড। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং অদ্ভুত এক কাণ্ডে আলোচনায় এসেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী স্পেন। উল্টো প্রতিপক্ষকে হুঙ্কার দিয়ে রাখলেন স্প্যানিশদের তারকা উইঙ্গার লামিনে ইয়ামাল। জানালেন, শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে নামার আগে কোনো চাপ অনুভব করছেন না তাঁরা।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বহুল প্রতীক্ষিত লড়াই ঘিরে নিরাপত্তা সতর্কতা বাড়িয়েছে আর্জেন্টিনা সরকার। আগামীকাল দিবাগত রাত ১টায় বুধবার যুক্তরাষ্ট্রের আটালান্টায় হতে যাওয়া ম্যাচে বারাস ব্রাভাস নামে পরিচিত আর্জেন্টিনার সহিংস সমর্থক গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়ে
৪ ঘণ্টা আগে