
মিরপুরে শুক্রবার প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে আগেই বেকায়দায় পড়ে বাংলাদেশ। সিরিজ জিততে হলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশকে জিততে হবে শেষ দুই ম্যাচই। আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকেরা পেয়েছে ৬ উইকেটের আয়েশি জয়।
টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে অর্ধেক কাজ আগেই সেরে রাখেন নাহিদ রানা, রিশাদ হোসেনরা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। মামুলি লক্ষ্য তাড়া করে বাংলাদেশ ৮৭ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।
১৯৯ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম ওভারে জোড়া চার মারেন সাইফ হাসান। তবে সেই ওভারের শেষ বলে নাথান স্মিথের নিচু হওয়া বলে বোল্ড হয়ে যান সাইফ (৮)। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার। ওয়ানডেতে ৬ মাস পর সুযোগ পেয়ে একটা ছক্কাও মারেন তিনি। তবে ১১ বলে ৮ রানেই থেমে যায় তাঁর ইনিংস। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারকে ফিরিয়েছেন উইলিয়াম ও’রুর্ক।
সাইফ, সৌম্যর বিদায়ে ৪ ওভারে ২ উইকেটে ২১ রানে পরিণত হয় বাংলাদেশ। শুরুর এই ধাক্কার পর হাল ধরেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ১১০ বলে ১২০ রানের জুটি গড়েছেন তাঁরা (তামিম-শান্ত)। এই জুটি গড়ার পথে ওয়ানডেতে ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন তামিম। ফিফটি করতে লেগেছে ৩৩ বল। ১৫তম ওভারের প্রথম বলে নিউজিল্যান্ডের স্পিনার ডিন ফক্সক্রফটকে স্লগ সুইপে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে পূর্ণ করেন ফিফটি।
নিউজিল্যান্ডের বোলারদের যেভাবে পেটাচ্ছিলেন, তাতে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পেতেই পারতেন তামিম। তবে সেঞ্চুরি থেকে ২৪ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি। যেখানে ২৩তম ওভারের প্রথম বলে নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার জেডন লেনক্সকে ছক্কা মারেন তামিম। কিন্তু পরের বলে আবারও একইভাবে তুলে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন তিনি (তামিম)। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল কাভারে ধরেন হেনরি নিকোলস। ৫৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৭৬ রান করেন তামিম।
পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা লিটন আউট হয়েছেন ৭ রান করে। ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচে দুর্দান্ত ক্যাচ ধরলেও ব্যাটিংয়ে নেমে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন। শান্ত ফিফটি করলেও ইনিংসটা বড় করতে পারেননি। ২৯তম ওভারের প্রথম বলে জেডন লেনক্সকে শর্ট মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিয়ে ১১তম ফিফটি পূর্ণ করেন। তৎক্ষণাৎ পানি পানের বিরতি নেওয়া হয়। তবে ক্র্যাম্প ধরা পড়ায় ঠিকমতো হাঁটার অবস্থাতেও ছিলেন না তিনি। ফিজিও এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর শান্তকে তুলে নিয়ে যান।
শান্ত আহত অবসর হয়ে চলে যাওয়ার আগে ৭১ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন ৫০ রান। এরপর অধিনায়ক মিরাজ এসে তাওহীদ হৃদয়ের সঙ্গে ৪৪ বলে ৩২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ৩৫.৩ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান করে ফেলে বাংলাদেশ। তামিমের ৭৬ রানই স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ রান। নিউজিল্যান্ডের জেডন লেনক্স ৯ ওভারে ৩৬ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন উইলিয়াম ও’রুর্ক ও নাথান স্মিথ।
আজ দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তবে বাংলাদেশের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে পুরো ৫০ ওভারও খেলতে পারেনি কিউইরা। ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৮৩ রান আসে কেলির ব্যাট থেকে। ১০২ বলের ইনিংসে মেরেছেন ১৭ চার।বাংলাদেশের নাহিদ রানা ১০ ওভারে ৩২ রানে নিয়েছেন ৫ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন। তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। শরীফুল নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুলুজে বিশ্বকাপের কয়েকটি উচ্চ ঝুঁকিপূর্ণ ম্যাচের সময় ১৬ বছরের কম বয়সীদের জন্য রাত্রীকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয় উদযাপনকে কেন্দ্র করে সহিংসতা ও ভাঙচুরের ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এই ম্যাচ শুরুর আগেই আলোচনায় মেক্সিকোর গিলবের্তো মোরা।
২৬ মিনিট আগে
বিবৃতিতে কিট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি আরও যোগ করে, ‘পর্যালোচনা প্রক্রিয়া চলাকালীন ফিফা সিদ্ধান্ত নেয় যে, তাদের সরঞ্জাম সংক্রান্ত নিয়মাবলীর অধীনে কিছু দৃশ্যমান উপাদান ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ রয়েছে এবং শেষ পর্যন্ত তারা নকশায় পরিবর্তনের অনুরোধ জানায়। যদিও এই ব্যাখ্যাটি আমাদের উদ্দেশ্যের চেয়ে আলা
৪৪ মিনিট আগে
বিশ্বকাপ প্রস্তুতিতে যুদ্ধ ও রাজনৈতিক টানাপোড়েন বড় বাধা হয়ে দাঁড়ালেও মেক্সিকোতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতা পেয়েছে ইরান। তিজুয়ানায় স্থানীয় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা যেন কিছুটা হলেও স্বস্তি দিয়েছে টিম মেল্লিকে।
১ ঘণ্টা আগে