
মিরপুরে গত শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ২ রান করে আউট হয়েছিলেন তানজিদ হাসান তামিম। সেই ম্যাচে বাংলাদেশও হেরেছিল ২৬ রানে। তবে আজ যখন টিকে থাকার লড়াই, তানজিদ তামিমও জ্বলে উঠেছেন আপন শক্তিতে। কিউই বোলারদের বেধড়ক পিটিয়ে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন জয়ের বন্দরে।
টিকে থাকার লড়াইয়ে মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে তানজিদ তামিম ফিফটি ছুঁয়েছেন ছক্কা মেরে। ১৫তম ওভারের প্রথম বলে নিউজিল্যান্ডের স্পিনার ডিন ফক্সক্রফটকে স্লগ সুইপে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে পূর্ণ করেন ফিফটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৮ ওভারে ২ উইকেটে ১১২ রান। তানজিদ তামিম ৪৬ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৫৯ রানে অপরাজিত। তাঁর সঙ্গী নাজমুল হোসেন শান্ত করেছেন ৩২ রান।
১৯৯ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম ওভারে জোড়া চার মারেন সাইফ হাসান। তবে সেই ওভারের শেষ বলে নাথান স্মিথের নিচু হওয়া বলে বোল্ড হয়ে যান সাইফ (৮)। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার। ওয়ানডেতে ৬ মাস পর সুযোগ পেয়ে একটা ছক্কাও মারেন তিনি। তবে ১১ বলে ৮ রানেই থেমে যায় তাঁর ইনিংস। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারকে ফিরিয়েছেন উইলিয়াম ও’রুর্ক।
সাইফ, সৌম্যর বিদায়ে ৪ ওভারে ২ উইকেটে ২১ রানে পরিণত হয় বাংলাদেশ। শুরুর এই ধাক্কার পর হাল ধরেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে এখন পর্যন্ত ৮৪ বলে ৯১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন তাঁরা (তামিম-শান্ত)। এই জুটি গড়ার পথে ওয়ানডেতে ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন তামিম।

রাইলি মেরেডিথের শর্ট বল পুল করলেন মেহেদী হাসান মিরাজ। বল যখন আকাশে, তখনই মিরপুর শেরেবাংলার ধারাভাষ্যকক্ষ থেকে শামীম আশরাফ চৌধুরীর কণ্ঠে বোঝা গেছে উত্তেজনা। শেষ পর্যন্ত বলটা পৌঁছাল সীমানার ওপারে। মিরাজের এই ছক্কায় লেখা হয়ে গেল ইতিহাস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।
৩৫ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সময় নির্ধারণ করেছে আইসিসি। ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হবে আইসিসির এই ইভেন্ট।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুলুজে বিশ্বকাপের কয়েকটি উচ্চ ঝুঁকিপূর্ণ ম্যাচের সময় ১৬ বছরের কম বয়সীদের জন্য রাত্রীকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয় উদযাপনকে কেন্দ্র করে সহিংসতা ও ভাঙচুরের ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এই ম্যাচ শুরুর আগেই আলোচনায় মেক্সিকোর গিলবের্তো মোরা।
২ ঘণ্টা আগে