
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এই ম্যাচ শুরুর আগেই আলোচনায় মেক্সিকোর হিলবের্তো মোরা।
মোরার কথা বলতেই চলে আসছেন পেলে। ২০২২ সালে না ফেরার দেশে চলে যাওয়া পেলে ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েছিলেন। তাঁর এই রেকর্ড ৬৮ বছর ধরে অক্ষুণ্ণ। ১৯৫৮ সালের ১৯ জুন কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে যখন তিনি গোল করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন। আজ রাতে মোরা যদি গোল পান, তাহলে তিনি থাকবেন দুইয়ে। কারণ, মেক্সিকান ফরোয়ার্ডের বয়স হবে ১৭ বছর ২৪০ দিন।
ফুটবল বিশ্বকাপে বয়সের হিসেবে গোলদাতার তালিকায় দুইয়ে মেক্সিকোর মার্কো রোসাস। ১৯৩০ বিশ্বকাপে যখন তিনি গোল করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ৩ মাস ২ দিন। তিনে আছেন স্পেনের গাভি। ২০২২ ফুটবল বিশ্বকাপের সময় তাঁর বয়স ছিল ১৮ বছর ৩ মাস ১৮ দিন।
ক্লাব ফুটবলে মেক্সিকোর ক্লাব তিজুয়ানার হয়ে খেলেন মোরা। চলতি মৌসুমে ক্লাবটির জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে ২০ ম্যাচে করেন ৬ গোল। অ্যাসিস্ট করেন ১ গোলে। ব্রাজিলের জার্সিতে তিনি ৮ ম্যাচ মিলে অবশ্য কোনো গোল করতে পারেননি। অ্যাসিস্ট করেছেন এক গোলে।
বিশ্বকাপ খেলতে যেন মোরার তর সইছে না। ১৭ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার পরশু সাংবাদিকদের বলেন, ‘ফুটবল খেলতে পারা আমার জন্য একটি স্বপ্নের মতো। কারণ, আমি খেলতে সবচেয়ে বেশি ভালোবাসি। আর বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করা সত্যিই অসাধারণ একটি ব্যাপার। এখানে থাকতে পারাটা গর্বের বিষয়। প্রতিদিন আমরা সেই অনুপ্রেরণা ও স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে চলি—যেন আমরা একটি দারুণ বিশ্বকাপ উপহার দিতে পারি।’
মোরার সতীর্থ গিয়ের্মো ওচোয়া ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। ওচোয়ার মতো ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আজ শুরু হওয়া বিশ্বকাপ শেষ হবে ১৯ জুলাই। শিরোপা নির্ধারণী ফাইনালের ভেন্যু নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে