
ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে ভুলে যাওয়ার মতো একটা দিন কাটিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পারফরম্যান্স ছিল না আশানুরূপ। তাঁর ব্যর্থতার দিনে দল মায়ামি ব্লেজও হেরেছে কাছাকাছি গিয়ে।
কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে গত রাতে মায়ামির প্রতিপক্ষ ছিল কেম্যান বে স্টিংরেজ। বোলিংয়ে সাকিব ২ ওভারে ১১ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে টিকেছেন কেবল ২ বল। তবে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। সাকিবদের এই ম্যাচে ৬ রানে হারিয়েছে কেম্যান বে স্টিংরেজ।
টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান করেছে কেম্যান বে স্টিংরেজ। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন দলটির ওপেনার বৃত্ত অরবিন্দ। ২২ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ১ ছক্কা। মায়ামির সাকিব, অর্নব আইয়ার, জহুর খান, ক্রিস্টোফার রামসরন—এই চার বোলারের প্রত্যেকেই চারটি করে উইকেট পেয়েছেন। ৯৮ রানের লক্ষ্যে নেমে মায়ামি নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে ৯১ রানে আটকে যায়। সাকিব নেমেছেন ওপেনিংয়েই। স্টিংরেজের লেগস্পিনার পিটার হ্যাটজুগলু ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট।
৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের পয়েন্ট তালিকায় সবার ওপরে কেম্যান বে স্টিংরেজ। ৮, ৬, ৪ ও ২ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে ক্যারিবিয়ান টাইগার্স, ভেগাস ভাইকিংস, বোকা র্যাটন ট্রেলব্লেজার্স ও মায়ামি ব্লেজ। যাদের মধ্যে ক্যারিবিয়ান টাইগার্স, বোকা র্যাটন ট্রেলব্লেজার্স খেলেছে চারটি করে ম্যাচ। পাঁচটি করে ম্যাচ খেলেছে ভেগাস ভাইকিংস ও মায়ামি ব্লেজ।

পুরস্কার বিতরণ ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬। এবারের আয়োজনে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শতাধিক সদস্য আটটি ইভেন্টের ১২টি ডিসিপ্লিনে অংশ নেন। বহু ইভেন্টে সাফল্য দেখিয়ে এবার মো. আবদুল মান্নান লাডু ট্রফি—স্পোর্টসম্যান অব
২৫ মিনিট আগে
জর্ডানে যাওয়ার আগের দিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘদিন দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটনকে সরিয়ে প্রধান কোচ করা হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে। ছোটনকে দেওয়া হয়েছে সহকারী কোচের দায়িত্ব।
১ ঘণ্টা আগে
ক্রিকেটারদের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির উপদেষ্টা আমির মীর সামাজিকমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
১৬ বছর আগের কথা। মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সাব্বির রহমানরা গুয়াংজুতে এশিয়ান গেমসে সোনা জিতে উচ্ছ্বাসে মেতেছিলেন। গুয়াংজুর পর এবার জাপানে সেই গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে বাংলাদেশ। প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আগেভাগেই জাপানের কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।
২ ঘণ্টা আগে