
ঢাকা টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির সুযোগ ছিল নাজমুল হোসেন শান্তর সামনে। কিন্তু অতি অভিজাত শট খেলতে গিয়ে সেই সুযোগ হাতছাড়া করলেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।
৫৮ রান নিয়ে শেষ দিন ব্যাট করতে নামেন শান্ত। এদিন শুরুতেই মুশফিকুর রহিমের পর প্যাভিলিয়নের পথ ধরেন লিটন দাস। দুজনের বিদায় নিলেও সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রেখেছিলেন শান্ত। কিন্তু ভালো খেলতে খেলতেই আউট হন। নোমান আলীর একটি ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন। বলের লাইনে না যাওয়ায় ব্যাটে স্পর্শ না করে সোজা প্যাডে গিয়ে লাগে।
সঙ্গে সঙ্গেই জোরালো আবেদন হয়। আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলেন আম্পায়ার। আম্পায়ারের সিদ্ধান্তের পর রিভিউ নেন শান্ত। তাতে অবশ্য লাভ হয়নি। সাজঘরে ফেরার আগে ৭ বাউন্ডারিতে ৮৭ রানের ইনিংস খেলেন শান্ত। সাদমান ইসলাম আউট হলে ২৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রিজে আসেন এই ব্যাটার। দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে প্রতিরোধ গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। তৃতীয় উইকেটে দুজনে যোগ করেন ১০৩ রান। ৫৬ রানে মুমিনুল শাহিন শাহ আফ্রিদির বলে মোহাম্মদ রিওয়ানের হাতে ধরা পড়লে এই জুটি ভাঙে।
এরপর মুশফিকুর রহিমকে নিয়ে আরও একটি বড় জুটি গড়ার আভাস দিয়েছিলেন শান্ত। দুজনে মিলে চতুর্থ দিনের বাকি সময় পার করে দেন। ক্রিজে টিকে গেলেও ইনিংস বড় করতে পারেননি মুশফিক। শেষ দিনের শুরুতেই ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার। সাবেক অধিনায়কের (২২ রান) বিদায়ের আগে চতুর্থ উইকেটে জমা হয় ৩৬ রান।
লিটন দাসও দায়িত্ব নিতে পারেননি। ছক্কা মারার চেষ্টায় ১১ রানে বাউন্ডারির কাছে হাসান আলীর হাতে ধরা পড়েন টি-টোয়েন্টি দলপতি। একে একে সতীর্থরা বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখেছিলেন শান্ত। কিন্তু সেঞ্চুরি হাতছাড়া করার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হলো তাঁকে।

শেষ দিকে নোমান আলীর ঘূর্ণিতে অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। ২৪০ রানে ৯ উইকেট হারালে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। তাই ঢাকা টেস্ট জিততে হলে পাকিস্তানকে করতে হবে ২৬৮ রান।
৩৮ মিনিট আগে
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের পেছনে সবচেয়ে বড় অবদান নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দাঁড়িয়ে গেছেন অধিনায়ক। তাঁর ব্যাটে লিড বাড়াচ্ছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
অস্ট্রিয়ার নাম নিলেই চোখে ভেসে ওঠে ১৯৫০-এর দশকের সেই ‘ওয়ান্ডার টিমের’ কথা। সময়ের আবর্তে সেই সোনালি আভা ম্লান হয়েছে আগেই। ১৯৯৮ সালের পর টানা ২৮ বছর বিশ্বমঞ্চে দেখা যায়নি আল্পস-কন্যাদের। দীর্ঘ প্রতীক্ষার পর এবার ২০২৬ বিশ্বকাপে অন্যতম রোমাঞ্চকর দল হিসেবে ফিরল তারা।
২ ঘণ্টা আগে
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট গড়িয়েছে পঞ্চম দিনেই। সম্ভাব্য পরিণতি ড্র মনে হলেও গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে ঘটতে পারে যেকোনো কিছুই। পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটার সালমান আলী আঘা রোমাঞ্চকর শেষের আশাই করছেন।
১৪ ঘণ্টা আগে