
শেখ হাসিনার পদত্যাগ এবং তাঁর দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা-ভাঙচুর করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের কার্যালয় ও বাসভবন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। আজ বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন মাশরাফি। তবে কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকে সংহতি জানালেও মাশরাফি ছিলেন নীরব। এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে পড়েন তিনি। আজ সরকারের পদত্যাগের পরই বিক্ষুব্ধ জনতা নড়াইলে তাঁর বাড়িতে ভাঙচুর ও আগুন দেন। মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা সন্ধ্যায় আজকের পত্রিকাকে বললেন, ‘কথা বলার অবস্থায় আমরা নেই। কিছুই ভালো নেই।’
মাশরাফি ছাড়াও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী কার্যালয়েও আগুন দেয় বিক্ষোভকারীরা।
আজকের পত্রিকার মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, আরেক ক্রিকেটার এমপি সাকিব আল হাসানের শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এখনো কিছু না হলেও তাঁর রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা জয় দিয়েই করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবকে আজ ১-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন জাহিদ হাসান শান্ত।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা হয়ে বিদায়ী ম্যাচ খেলতে দেশে ফিরেছেন লিওনেল মেসি। আজ সকালে নিজ শহর রোজারিওতে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা। আগামী বুধবার বেনিনের বিপক্ষে ম্যাচে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
১ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি গত রাতে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এখনো পুরো ১৪ দল ঠিক না হলেও দলগুলো জানে, তাদের ম্যাচ কবে। তবে বিশ্বকাপের এক বছর আগে কয়েকটা দলের অবস্থান নির্ধারিত থাকলেও অনেকের তা নেই।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আগামীকাল রাত ৮টায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ব্রাজিলকে আতিথেয়তা দেবে ভারত। তার আগে স্বাগতিক দলের প্রতি পূর্ণ সম্মান জানালেন সফরকারীদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
২ ঘণ্টা আগে