হায়দরাবাদে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। এরপর ম্যাচ জয় তো দূরে থাক, ইংল্যান্ড ন্যুনতম প্রতিরোধও গড়ে তুলতে পারছে না। তবু ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এখনো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন।
সিরিজের দ্বিতীয় টেস্টে বিশাখাপত্তনমে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতায় ফেরে ভারত। এরপর রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে ভারত প্রথম ইনিংসে করে ৪৪৫ রান। সেখানে প্রথম ইনিংসে ৩১৯ রান করেছিল ইংল্যান্ড। এরপর ভারত ৪৩০ রানে ইনিংস ঘোষণা করলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাড়ায় ৫৫৭ রানের। পাহাড়সমান ৫৫৭ রান তাড়া করতে পারলে টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড হতে পারত। হাতে প্রায় দুদিন সময় ছিল। তবে ইংল্যান্ড গতকাল চতুর্থ দিনেই গুটিয়ে গেছে ১২২ রানে। ৪৩৪ রানে জিতে ভারত নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রানে জয়ের কীর্তি গড়ে। তাতে টেস্টে প্রথম ম্যাচ হারা ভারত এখন ২-১ ব্যবধানে এগিয়ে।
ভারতের মাঠে ভারতকে সিরিজ হারাতে এখন ইংল্যান্ডের বাকি দুই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। স্টোকস সে ব্যাপারে যেন অনেক আশাবাদী। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমরা সবাই জানি যে সবসময় আপনারা যেভাবে চান, সবকিছু সেভাবে কাজে দেয় না। তবে এখন ২-১ ব্যবধানে পিছিয়ে আছি। এখনো দুই ম্যাচ বাকি। তাই আমাদের ৩-২ ব্যবধানে সিরিজ জয় সম্ভব।’
রাজকোটে প্রথম ইনিংসে ইংল্যান্ডের একটা পর্যায়ে স্কোর ছিল ৩০ ওভারে ২ উইকেটে ১৮২ রান। ভারতের পাহাড়সমান রানের পর ঝোড়ো ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন বেন ডাকেট। ১৫১ বলে খেলেন ১৫৩ রান, যা ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ রান। ডাকেট আউট হওয়ার পর ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ২৯৯ রান। এখান থেকেই ২০ রানে শেষ ৫ উইকেট হারায় ইংল্যান্ড, যার মধ্যে স্টোকসের বড় শট খেলতে গিয়ে উইকেট দেওয়ার মতো ঘটনা ঘটেছে।
টেস্টে ইংল্যান্ডের এমন আক্রমণাত্মক বাজবল নিয়ে পক্ষে বিপক্ষে হচ্ছে অনেক আলোচনা। তবে স্টোকস যেন তা নিয়ে ভাবতেই চান না। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব মত রয়েছে। তবে ড্রেসিংরুমে খেলোয়াড়দের মতামতই সত্যিকার অর্থে আমরা বিবেচনা করি। আমরা এগিয়ে যাচ্ছি ও আগামীতে যা আসছে, সেটা নিয়েই শুধু ভাবছি। কারণ ম্যাচ জেতা, হারা সবই সম্ভব। এই সপ্তাহের সব আবেগ, হতাশা ঝেরে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করছি।’

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন বি
১ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে