২০২৩ বিশ্বকাপে রানের বন্যা বইয়ে দিচ্ছেন বিরাট কোহলি। সাকিব আল হাসান, শচীন টেন্ডুলকারের মতো তারকা ক্রিকেটারদের একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছেন কোহলি। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছেন কোহলি। ভারতীয় এই ব্যাটার ভেঙে দিয়েছেন সাকিব-শচীনের আরেক রেকর্ড।
বিশ্বকাপে রানের ফোয়াড়া ছোটালেও কোহলির কাছে নক আউট রাউন্ড ছিল এক গোলকধাধা। ২০১১ থেকে শুরু করে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নক আউট পর্বে ৬ ম্যাচ খেলেছেন তিনি। ১২.১৭ গড় ও ৫৬.১৫ স্ট্রাইক রেটে তাঁর স্কোর ছিল ৭৩ রান। সর্বোচ্চ ৩৫ রান করেছেন ২০১১ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে। আর ২০১৫,২০১৯ দুই বিশ্বকাপের সেমিফাইনালেই ১ রান করে আউট হয়েছেন তিনি।
সেই কোহলিই বিশ্বকাপের নক আউট পর্বে আজ পেয়েছেন প্রথম ফিফটির দেখা। ৫৯ বলে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৭২ তম ফিফটি। নক আউট পর্বে প্রথম ফিফটিতে এক বিশ্বকাপে সর্বোচ্চ ৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড গড়েছেন ভারতীয় এই ব্যাটার। তাতে ভেঙে গেছে সাকিব, শচীনের এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ড। ২০১৯ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন সাকিব। আর শচীন ২০০৩ বিশ্বকাপে ৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন।
পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার পর কোহলি ভেঙে দিয়েছেন শচীনের এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড। এখন পর্যন্ত ৯৫ বলে ৯২ রান করে ব্যাটিং করছেন কোহলি। ভারতীয় এই ব্যাটার ২০২৩ বিশ্বকাপে এখন পর্যন্ত ৬৮৬ রান করেছেন। যা এক বিশ্বকাপে সর্বোচ্চ। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করেন শচীন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির আরও এক রেকর্ড ভাঙার হাতছানি কোহলির সামনে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করলে ওয়ানডেতে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির রেকর্ড গড়বেন কোহলি। বর্তমানে ওয়ানডেতে যৌথভাবে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড শচীন ও কোহলির।
এক বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংস:
বিরাট কোহলি (ভারত): ৮ টি; ২০২৩ বিশ্বকাপ
সাকিব আল হাসান (বাংলাদেশ): ৭ টি; ২০১৯ বিশ্বকাপ
শচীন টেন্ডুলকার (ভারত): ৭ টি; ২০০৩ বিশ্বকাপ
রোহিত শর্মা (ভারত): ৬ টি; ২০১৯ বিশ্বকাপ
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ৬ টি; ২০১৯ বিশ্বকাপ
এক বিশ্বকাপে সর্বোচ্চ রান;
বিরাট কোহলি (ভারত): ৬৮৬ রান; ২০২৩ বিশ্বকাপ
শচীন টেন্ডুলকার (ভারত): ৬৭৩ রান; ২০০৩ বিশ্বকাপ
ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া): ৬৫৯; ২০০৭ বিশ্বকাপ
রোহিত শর্মা (ভারত): ৬৪৮; ২০১৯ বিশ্বকাপ
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ৬৪৭;২০১৯ বিশ্বকাপ

আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্যাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা
২৭ মিনিট আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
১ ঘণ্টা আগে
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে যায় দক্ষিণ কোরিয়ার। দলের বাজে পারফরম্যান্সে দেশটির রাষ্ট্রপতি লি-জি মিউং কড়া সমালোচনা করেছেন। এমন অবস্থায় দ্রুতই পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়া কোচ হং মিউং-বো।
২ ঘণ্টা আগে
২৫ জুন মায়ামিতে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে যখনই নেইমারকে নামালেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, তখনই গ্যালারিতে শোনা যায় চিৎকার। ৯৮১ দিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন বলে কথা। এমন উচ্ছ্বাস তো থাকবেই। মাঠে নেমেই সেদিন দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে