টেস্টে শেষ দুই বছরে লিটন দাস নিজেকে বিশ্বসেরা উইকেটরক্ষক ব্যাটারদের কাতারে নিয়ে গেছেন। এই সময়ে উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে লিটন দাসের চেয়ে বেশি রান করেছেন শুধু ঋষভ পন্ত। গড়ের দিক দিয়ে অবশ্য লিটনের ধারেকাছেও কেউ নেই। লাল বলের ক্রিকেট শেষ দুই বছরে লিটনই একমাত্র উইকেটরক্ষক ব্যাটার, যাঁর গড় পঞ্চাশের ওপরে।
সবশেষ শ্রীলঙ্কা সিরিজেও হেসেছে লিটনের ব্যাট। ২ ম্যাচের টেস্ট সিরিজে ৩ ইনিংসে লিটন করেছেন ২৮১ রান। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথম টেস্টের পরই আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছিলেন লিটন। এবার মাসের শুরুতে আইসিসির আরেক হালনাগাদে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিং ও রেটিং পয়েন্টে রেকর্ড গড়েছেন লিটন। দেশের হয়ে সর্বোচ্চ ৭২৪ রেটিং পয়েন্টে তামিমকে ছাড়িয়ে র্যাঙ্কিংয়ে ১২তম স্থানে উঠে এসেছেন তিনি। ২০১৭ সালের আগস্টে তামিমের রেটিং পয়েন্ট ছিল ৭০৯, যা বাংলাদেশিদের মধ্যে এত দিন সর্বোচ্চ ছিল। এবার তামিমকে টপকে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সব সময়ের সেরার অবস্থানের উঠে এসেছেন লিটন। আগের সেরা ছিল তামিমের। ২০১৭ সালে ১৪ নম্বর উঠেছিলেন তিনি।
লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছিলেন লিটন। এরপর মিরপুরে ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে করেন ৫২ রান। এবার র্যাঙ্কিংয়ে আরও ৫ ধাপ এগোলেন লিটন। লিটনের আগানোর দিনে পিছিয়েছেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘পেয়ার’ পেয়ে ৫ ধাপ নিচে নেমে ৩২ নম্বরে এসেছেন এই বাঁহাতি ওপেনার।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সাকিবের অবস্থান অপরিবর্তিত। আগের মতোই বাঁহাতি অলরাউন্ডারের অবস্থান ৪৩ নম্বরে। আর খারাপ সময়ে পার করা মুমিনুল হক নিচে নেমে গেছেন আরও, এখন আছেন ৬৪ নম্বরে।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:

পেসার ব্রাইডন কার্সের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নড়েচড়ে বসেছে। ইসিবি এবার ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
৬ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
৩৫ মিনিট আগে
দুই গোল, এক অ্যাসিস্ট—পরিসংখ্যানটা এখানে রাফিনিয়ার। এলচেকে গত রাতে তিনি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁর ছন্দে থাকার রাতে বার্সেলোনা দাপটের সঙ্গে শুরু করেছে নতুন মৌসুম।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে এসে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরকে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্
২ ঘণ্টা আগে