টেস্টে দারুণ ছন্দে আছেন লিটন দাস। চট্টগ্রাম টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও ঢাকা টেস্টে ভুল করেননি। দারুণ ব্যাটিংয়ে আদায় করে নিয়েছেন ক্যারিয়ারে তৃতীয় শতক। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সাম্প্রতিক সময়ে টেস্টে নিজের ধারাবাহিকতা নিয়েও কথা বলেছেন লিটন। বলেছেন, টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয় তা তিনি এখন ভালোই বোঝেন। পাশাপাশি মুশফিকুর রহিমের সঙ্গে তাঁর রসায়নসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।
দ্বিতীয় দিনে ভালো শুরুর পরও ক্যারিয়ার সেরা ১৪১ রানে ফিরেছেন লিটন। তবে যাওয়ার আগে ধ্বংসস্তূপ থেকে মুশফিককে সঙ্গে নিয়ে উদ্ধার করেছেন দলকে। টেস্টে এমন ছন্দের রহস্য জানতে চাইলে লিটন বলেন, ‘আমি এখন বুঝি টেস্ট ক্রিকেটের ধরনটা কেমন আর কতক্ষণ ব্যাটিং করলে আমার রানগুলো বড় হবে। আমার মনে হয়, ও (অ্যাশলে প্রিন্স) আমাকে যতটুকু বুঝিয়েছিল সেটা আমার কাজের কাজে লেগেছে। আর আমি ওই জিনিসটাই এখন পর্যন্ত অনুসরণ করি।’
মুশফিকের সঙ্গে চট্টগ্রামে প্রথম টেস্টে দারুণ জুটি গড়েছিলেন লিটন। ঢাকাতেও দুজন মিলে দলকে উদ্ধার করেছেন। মুশফিকের সঙ্গে বোঝাপড়া নিয়ে লিটন বলেন, ‘ভাইয়ার (মুশফিক) সঙ্গে অনেকগুলো ম্যাচেই আমার মোটামুটি দেড় শর মতো পার্টনারশিপ হয়েছে। এটা তো ভালো দিক। একটা জিনিস চিন্তা করেছিলাম যে, মিরপুরে ম্যাচে থাকতে হলে ৩০০ রান করতেই হবে। আমরা যখন ব্যাটিং করি আমাদের মাথায় ছিল, যত লম্বা ব্যাটিং করা যায়। তবে আমাদের টপ অর্ডাররা ব্যর্থ হয়েছে। তখন আমার আর মুশি ভাইয়ের একটি জিনিসই ছিল, যত লম্বা খেলা যায়। যত বেশি রান দেওয়া যায় বোর্ডে ততই আমাদের জন্য ভালো। আমরা ওটাই চেষ্টা করেছি।’
ছন্দহীনতায় কদিন আগেও সমালোচনার মুখে ছিলেন। তবে এবার মুদ্রার অন্য পিঠ দেখছেন লিটন। ক্রিকেটে এটা স্বাভাবিক বলেই মনে করছেন তিনি, ‘চেষ্টা তো সব সময় করি। তবে কিছু সময় ব্যর্থ হই, কিছু সময় সফল হই। তো এটাই ক্রিকেট, এভাবেই চলতে থাকবে। আজকে ভালো করছি, কালকে আবার খারাপ হলেও হতে পারে। এটা মেনে নিয়েই জীবন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে না শন টেইটকে। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা নতুন দায়িত্বের খোঁজে থাকায় সাময়িকভাবে পেস বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে তালহা জুবায়েরকে। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
৪ ঘণ্টা আগে
পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৫টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। রাতে ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচে ফ্রান্স খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল ৭ দিন। দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে কোটি কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে। পুরো বিশ্বে তো বটেই, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেশি থাকে ব্রাজিল-আর্জেন্টিনা ঘিরে। এবার এই আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের
৫ ঘণ্টা আগে