প্রথমবার বিপিএল খেলছেন ফাফ ডু প্লেসি। কুমিল্লা ভিক্টোরিয়ানসে হয়ে এর মধ্যে তিন ম্যাচে মাঠে নেমেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। কুমিল্লায় ডু প্লেসি সতীর্থ হিসেবে পেয়েছেন লিটন কুমার দাসকে। বিপিএলে কুমিল্লার প্রথম দুই ম্যাচে ছিলেন না লিটন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আজ প্রথমবার মাঠে নামেন তিনি। ডু প্লেসির সঙ্গে দারুণ এক জুটিও গড়েন লিটন।
ইনিংসের শুরুতে প্রথম উইকেট হারানোর পর লিটন-ডু প্লেসির জুটিই মূলত কুমিল্লাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দুজনের জুটি থেকে আসে ৮০ রান। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে ব্যাটিংয়ে যে ফুল ফুটিয়েছিলেন, লিটন সেটা ফিরিয়ে আনলেন বিপিএলেও। ৩৪ বলে ৫ চার আর এক ছক্কায় খেলেন ৪৭ রানের ইনিংস। আগের দুই ম্যাচে রানের দেখা না পাওয়া ডু প্লেসিও অপরাজিত থেকে করেন ৮৩ রান।
মাঠের মতো মাঠের বাইরেও দুজনের রসায়ন ভালোই জমে উঠেছে। বিরতি থেকে ফিরে কুমিল্লার অনুশীলনে ডু প্লেসির সঙ্গে লিটনকে সময় কাটাতে দেখা গেছে। লাল বলের ক্রিকেটে গত দেড় বছরে দারুণ ধারাবাহিক লিটন সাদা বলে ফিরলেই যেন নিজেকে হারিয়ে খোঁজেন। ডু প্লেসির মতো একজনকে পেয়ে হয়তো নিজের ব্যাটিংয়ের ভালো-মন্দ জ্বালিয়ে নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল লিটন লেখেন, ‘আগামীকালের (আজ) ম্যাচ নিয়ে ফাফ ডু প্লেসির সঙ্গে দারুণ একটা সেশন কাটালাম। সতীর্থ হিসেবে তার মতো খেলাটার একজন কিংবদন্তিকে পাওয়া দারুণ সৌভাগ্যের ব্যাপার।’
লিটনের ভালোবাসার উত্তর জানাতে ভুল করেননি ডু প্লেসি। বিপিএলের পর ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ শেষ করে বাংলাদেশের পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া সিরিজে লিটনের দিকে বিশেষ দৃষ্টি রাখবেন জানিয়ে ডু প্লেসি লেখেন, ‘প্রিয় ভাই, তুমি অনেক উঁচু মানের মানুষ। তোমার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অনেক শুভকামনা। দক্ষিণ আফ্রিকা সিরিজে তোমার ওপর আমার বিশেষ নজর থাকবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে না শন টেইটকে। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা নতুন দায়িত্বের খোঁজে থাকায় সাময়িকভাবে পেস বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে তালহা জুবায়েরকে। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
৪ ঘণ্টা আগে
পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৫টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। রাতে ফুটবল বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচে ফ্রান্স খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল ৭ দিন। দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে কোটি কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে। পুরো বিশ্বে তো বটেই, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেশি থাকে ব্রাজিল-আর্জেন্টিনা ঘিরে। এবার এই আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের
৫ ঘণ্টা আগে