বাঁ হাতের জাদুতে ব্যাটারদের ভড়কে দেন মোস্তাফিজুর রহমান। স্লোয়ার-কাটারে বোকা বানিয়ে তুলে নেন একের পর এক উইকেট। ‘কাটার মাস্টার’ উপাধি পাওয়া বাংলাদেশের এই বাঁহাতি পেসার আজ ২৯ বছর পূর্ণ করেছেন। আইপিএলের চেন্নাই সুপার কিংস তাঁর জন্মদিনটা স্মরণ করেছে দারুণভাবে।
মোস্তাফিজে মুগ্ধ হয়ে ২০২৪ আইপিএলে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে চেন্নাই তাঁর অসংখ্য ছবি পোস্ট করেছে। সেখানে আজ যখন তিনি জীবনের ২৯ বসন্ত পার করছেন, চেন্নাই সেটা কী করে ভুলতে পারে! বাংলাদেশ সময় আজ সকাল ৯টা ২৬ মিনিটে চেন্নাই ‘হুইজ ফিজ ডে’ নামে একটি ফটোকার্ড বানিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে চেন্নাইয়ের জার্সিতে মোস্তাফিজ উইকেট নিয়ে উদ্যাপন করছেন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘প্রত্যেক কাটারেই জাদু দেখাচ্ছেন। বাংলার সিংহের সুপার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।’ ২৯তম জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর তাঁর পাশে জন্মদিনের কেকের ইমোজি দিয়েছে চেন্নাই।
জন্মদিনের ছবি চেন্নাই পোস্ট করার পর বাংলাদেশ সময় দুপুর ১১টা ৫৪ মিনিট পর্যন্ত ৩১ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে, যেগুলোর বেশির ভাগই লাভ ও কেয়ার রিঅ্যাকশন। মন্তব্যও হয়েছে ২ হাজারের বেশি। অনেকেই ‘শুভ জন্মদিন ফিজ’ লিখে বাংলাদেশের কাটার মাস্টারকে ২৯তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।নেটিজেনদের অনেকে আবার তাঁকে ‘ফিজ বস’ নামেও সম্বোধন করেছেন। ‘ক্রিকেটের বাইবেল’ নামে পরিচিত উইজডেন ক্রিকেট তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে মোস্তাফিজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। ক্যাপশন দিয়েছে, ‘ছবিতে থাকা বোলারটি আজ তাঁর ২৯তম জন্মদিন উদ্যাপন করছেন।’
চেন্নাই, উইজডেন শুভেচ্ছা জানানোর আগেই মোস্তাফিজকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজ। মোস্তাফিজের সঙ্গে উদ্যাপন মুহূর্তের কয়েকটি ছবি কোলাজ করে বাংলাদেশ সময় গতকাল রাত ১২টা ২৯ মিনিটে ফেসবুকে পোস্ট করেছেন মিরাজ। ক্যাপশনে মিরাজ লিখেছেন, ‘শুভ জন্মদিন মোস্তাফিজ’। বাংলাদেশের এই অলরাউন্ডার ছবির শেষে লাভ ইমোজি দিয়েছেন।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু মোস্তাফিজের। পরবর্তীতে মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস—সব মিলে পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে ৫৭ ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৬১ উইকেট, যার মধ্যে ১৪ উইকেট পেয়েছেন চেন্নাইয়ের হয়ে ২০২৪ আইপিএলে। প্রথম ৬ ওভারের পাওয়ারপ্লেতে দুর্দান্ত ব্যাটারদের রানের চাকা আটকেছেন দারুণভাবে।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে