
বিশ্ব ফুটবলের দুই পরিচিত নাম আর্জেন্টিনা ও ব্রাজিল। তাদের লড়াইয়ে দুই ভাগে ভাগ হয়ে যায় গোটা বিশ্বের ফুটবল ভক্তরা। অতীতে বহু রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে ল্যাটিন আমেরিকার দুই দেশ। ফুটবলের পর এখন ক্রিকেট মাঠেও লড়াই করতে দেখা যায় তাদের। তবে বাইশ গজে সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে পাত্তা পায়নি ব্রাজিল।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে গেছে ব্রাজিল। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কোনো পরীক্ষাই নিতে পারেনি তারা। শুক্রবার দিবাগত রাতে সফরকারীদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লা আলবিসেলেস্তেরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে আজ সন্ধ্যায় ফের মাঠে নামবে দুই দল।
বুয়েনস এইরেসের ক্লাব সান আলবানোতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে ব্রাজিল। ৫৫ বলে সর্বোচ্চ ৫১ রান করেন লুইস হেনরিক। ১৭ রান আসে মো. রেজাউল করিমের ব্যাট থেকে। বাকিদের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। বল হাতে ঝলক দেখিয়েছেন রোসি মেন্দিজাবাল। ৮ রানে ৩ উইকেট নেন তিনি। আগুস্তিন রিভেরো নেন ২ উইকেট।
জবাবে পেদ্রো বেরনের ফিফটিতে ৩১ বল হাতে রেখে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় আর্জেন্টিনা। ৪২ বলে ৫৩ রান এনে দেন অধিনায়ক। ২৩ রান করেন আলেজান্দ্রো ফার্গুসন। এছাড়া অ্যালান কির্সবাউমের ব্যাট থেকে আসে ১৭ রান। হেনরিক ও ফেলিপে মুনিজ স্বাগতিকদের পতন হওয়া উইকেট দুটি ভাগাভাগি করে নেন।
২০১৯ সাল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা শুরু করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। জয়ের পাল্লা ভারী আর্জেন্টিনার। ২৯ ম্যাচ খেলে ১৭ টিতে শেষ হাসি হেসেছে তারা। বিপরীতে ১৬ ম্যাচ খেলে মাত্র চারটিতে জিতেছে ব্রাজিল।

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
১০ ঘণ্টা আগে