
টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক হওয়ায় শ্রীলঙ্কার কাছে ভক্তদের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু লঙ্কানদের যাত্রা থেমেছে সুপার এইটে। এমন ব্যর্থতার পর এবার দলটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাবেক তারকা ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া।
সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছে হেরে যায় শ্রীলঙ্কা। শেষ ম্যাচে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় তাদের প্রতিপক্ষ পাকিস্তান। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি দিয়েই লঙ্কানদের কোচিং দায়িত্বের ইতি টানবেন জয়সুরিয়া।
২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান জয়সুরিয়া। পরবর্তীতে সাবেক অধিনায়কের সঙ্গে পূর্ণকালীন চুক্তি করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে গত মাসেই জানিয়ে দেন—দলের পারফরম্যান্স যাই হোক না কেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই দায়িত্ব ছাড়বেন তিনি। সে কথা মেনে চুক্তির আগেই সরে যাচ্ছেন জয়সুরিয়া।
শ্রীলঙ্কার কোচ হিসেবে জয়সুরিয়ার শুরুটা ছিল দারুণ। তার অধীনে দীর্ঘ ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় লঙ্কানরা। একই বছর ইংল্যান্ডের মাটিতে দ্য ওভালে টেস্ট ঐতিহাসিক জয় পায় দলটি–যা ছিল এক দশকের মধ্যে ইংল্যান্ডে তাদের প্রথম টেস্ট জয়।
এই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪ সালের ১ অক্টোবর জয়সুরিয়ার সঙ্গে দুই বছরের পূর্ণকালীন চুক্তি করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এরপর ২ ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করে শ্রীলঙ্কা। কিছু সময়ের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছিল তারা। তাঁর কোচিংয়ে সব সংস্করণ মিলিয়ে মোট ৭৪ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা; যেখানে ৩৪ জয়ের বিপরীতে হেরেছে ৩৮ ম্যাচে। দুটি ম্যাচে ফল হয়নি।
নিজেদের মাঠে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কোচিং স্টাফ আরও শক্তিশালী করেছিল শ্রীলঙ্কা। ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয় বিক্রম রাঠোরকে, ফিল্ডিং কোচ হিসেবে নেওয়া হয় আর শ্রীধরকে। এ ছাড়া বোলিং পরামর্শক হিসেবে যুক্ত হন লাসিথ মালিঙ্গা এবং স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পান রেনে ফার্ডিনান্ডস। এরপরও সেমিফাইনালের আগেই বিশ্বকাপ যাত্রা থেমে গেল শ্রীলঙ্কার।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সোবহানা মোস্তারি। এবার এর স্বীকৃতি পেলেন এই ব্যাটার। আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নারী দলের এই ক্রিকেটার।
১ ঘণ্টা আগে
আজ বাদে কাল শুরু হবে নারী এশিয়ান কাপ। এশিয়ার সেরা ১২টি দল লড়াই করবে একটি শিরোপার জন্য। এই ১২ দলের মধ্যে আছে বাংলাদেশও। এমন এক টুর্নামেন্টে প্রথমবার অংশ নেওয়াই বড় অর্জনের মধ্যে পড়ে।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে জিতলে সেমিফাইনাল খেলার জন্য আজ মুম্বাইয়ের বিমানে চড়তে হতো নিউজিল্যান্ড দলকে। কিন্তু হেরে যাওয়ায় কলম্বোতে বসে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের অপেক্ষা করতে হচ্ছে তাদের। দলটির অধিনায়ক মিচেল সান্টনার মনে করিয়ে দিলেন, পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ওপর নির্ভর করছে তাঁদের ভাগ্য।
৩ ঘণ্টা আগে
ব্যাট হাতে খুবই বাজে সময় পার করছেন জস বাটলার। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে গড়েছেন টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ডাকের বিব্রতকর রেকর্ড। এরপরও ৩৫ বছর বয়সী ব্যাটারেই আস্থা রাখছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। তাঁর কাছে এই সংস্করণে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে বাটলার সর্বকালের সেরা।
৪ ঘণ্টা আগে