অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানে গিয়েও কোনো ম্যাচ না খেলেই ফিরে এসেছিল নিউজিল্যান্ড। নিরাপত্তা শঙ্কার কথা বলে হুট করে কিউইদের পাকিস্তান ছাড়া নিয়ে তখন কম জলঘোলা হয়নি। নিউজিল্যান্ড দলের ওই ঘটনায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ভালোভাবে ফেরা শঙ্কার মুখে পড়েছিল।
সেই নিউজিল্যান্ডই এবার চার মাসের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করবে। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালের এপ্রিলে দ্বিতীয়বার পাকিস্তান যাবেন কেন উইলিয়ামসনরা। এই সফরে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা নিয়ে কৌতূহল তৈরি করে পিসিবির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে তারা জানায়, ‘অনেক বড় একটা খবর জানাতে আমরা প্রস্তুত। কী হতে পারে সেই ঘোষণা, কোনো অনুমান করতে পারেন?’
ঘণ্টাখানেক পর আরেক টুইটে জল্পনার অবসান ঘটে। এবার পিসিবি এক টুইট বার্তায় জানায়, ‘প্রস্তুত হোন! ২০২২-২৩ মৌসুমের ডিসেম্বর-জানুয়ারিতে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে আসতে যাচ্ছে নিউজিল্যান্ড। এরপর সাদা বলের ক্রিকেটে ১০টি ম্যাচ খেলার জন্য আবার ফিরবে তারা। দারুণ রোমাঞ্চকর এক খবর, তাই না?’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে চোখ পড়লে এখনো দেখা যায় ফিলিস্তিনিদের হাহাকারের ছবি। ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাননি শিশু থেকে শুরু করে বৃদ্ধাও। পেপ গার্দিওলাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বও প্রতিবাদ জানান এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ প্রতিবাদ জানিয়ে উল্টো ইসরায়েলের তোপের মুখে পড়েছেন।
৪ ঘণ্টা আগে
সোনা জেতা ভারতের মেয়েদের কাছে ছিল কেবলই সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিকতা সারলেন শ্রেয়াঙ্কা পাতিল। কৌশানি নুথিয়াঙ্গাকে বোল্ড করে শ্রেয়াঙ্কা সতীর্থদের সঙ্গে উদযাপন শুরু করলেন। পুরো ভারত তখন উৎসবে ব্যস্ত। এশিয়ান গেমসে টানা দুইবার স্বর্ণপদক জিতল ভারতীয় ক্রিকেট দল।
৫ ঘণ্টা আগে