
ফুটবল বিশ্বকাপের দামামা বেজে গেছে। এখন শুধু টুর্নামেন্ট মাঠে গড়ানোর অপেক্ষা। আগামী দেড় মাস পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকবে বিশ্বকাপ উন্মাদনায়। ঠিক এই সময় চলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র উন্মাদনার মধ্যেও এই সিরিজ বেশ রোমাঞ্চকর হবে বলে আশা অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিসের।
১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ মাঠে গড়াচ্ছে তার আগেই। মিরপুরে আগামীকাল সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপ উন্মাদনার মাঝে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আলাদা রোমাঞ্চ না থাকলেও ইংলিস ভাবছেন ভিন্ন কিছু। আজ ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘এই সিরিজ (বাংলাদেশ-অস্ট্রেলিয়া) খুবই রোমাঞ্চকর হচ্ছে। আগেই বলেছি, অস্ট্রেলিয়া-বাংলাদেশ একে অপরের মুখোমুখি বেশি হয় না।’
সবশেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে অ্যান্টিগায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে আরও আগে। ২০২১ সালে বাংলাদেশে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হলেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ রোমাঞ্চকর হবে বলে আশা ইংলিসের। আজ অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘অনেক রোমাঞ্চিত আমরা। বাংলাদেশের সঙ্গে খুব বেশি খেলা হয় না, বিশেষ করে বাংলাদেশের মাঠে। প্রথমবার আমি এসেছি এখানে। অনেকেই এসেছে প্রথমবার।’
ওয়ানডেতে এক বছর আগেও যে বাংলাদেশ ঘুরপাক খাচ্ছিল হারের বৃত্তে, সম্প্রতি এই সংস্করণে দলটি ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড—এই তিন দলই বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজ হেরেছে। তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্তরা যেমন নিয়মিত রান করছেন, নাহিদ রানা-মোস্তাফিজুর রহমানরাও বোলিং জাদুতে ভড়কে দিচ্ছেন প্রতিপক্ষ দলকে। ফিল্ডিংও হচ্ছে অসাধারণ।
ইংলিসের মতে এবারের বাংলাদেশ সিরিজ অস্ট্রেলিয়ার জন্য খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। আজ সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। ঘরের মাঠে তারা অবশ্যই অনেক ভালো দল। আমরা সবাই এই সিরিজ নিয়ে বেশি রোমাঞ্চিত। এখনো দল ঠিক করিনি। উইকেট ভালোভাবে দেখে সিদ্ধান্ত নিচ্ছি।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১১ ও ১৪ জুন। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন টি-টোয়েন্টি।

চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের পর নতুন বিতর্কে জড়িয়েছেন সান্তোস সবচেয়ে বড় তারকা নেইমার। ম্যাচের পরদিন কোচিং স্টাফের অনুমতি ছাড়াই অনুশীলন কেন্দ্র ত্যাগ করেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো দাবি করেছে, ম্যাচের বিরতিতে দুই তরুণ সতীর্থ গাব্রিয়েল বন্তেম্পো ও জোয়াও আনানিয়াসের সঙ্গে উত্তপ্ত বাক্য
৮ মিনিট আগে
পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষ আমাদের গোলমুখে মাত্র ১০টি শট নিতে পেরেছে। এর কারণ, আমাদের ডিফেন্সিভ কৌশল খুব ভালোভাবে গোছানো ছিল। পুরো টিম দারুণভাবে রক্ষণ সামলায়। সেখানে ১১ জন খেলোয়াড়ই ডিফেন্স করে। এই দল অত্যন্ত ভারসাম্যপূর্ণ; কারণ, পরিসংখ্যান দেখলে বোঝা যায়, আমরা গোলস্কোরিং দল। প্রচুর গোল করেছি, আর হজম
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালের পর নিজের জন্মশহর পুজাতোতে কয়েকটি দিন কাটিয়ে বিদায় নিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তবে বিদায়ের মুহূর্তেও তিনি রেখে গেছেন এক আবেগঘন স্মৃতি। বাবা-মায়ের বাড়ির দরজায় একটি কার্ডবোর্ডে হাতে লেখা ছোট্ট বার্তা রেখে শহরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্বকাপজয়ী এই কোচ।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনাল হারের সাত দিন পর সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের প্রতি কৃতজ্ঞত
২ ঘণ্টা আগে